News Flash

  • Home
  • প্রধান খবর
  • রেলের প্রথম মহিলা সিইও এবং চেয়ারপার্সন হলেন জয়া ভার্মা সিনহা
Image

রেলের প্রথম মহিলা সিইও এবং চেয়ারপার্সন হলেন জয়া ভার্মা সিনহা

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.) : ভারতীয় রেলের ১০৫ বছরের ইতিহাসে প্রথম মহিলা প্রধান পেল রেল বোর্ড। পেল ভারতীয় রেল বোর্ডের প্রথম মহিলা সিইও এবং চেয়ারপার্সন হলেন জয়া ভার্মা সিনহা । বৃহস্পতিবার রেল মন্ত্রকের তরফে এক বিবৃতিতে নয়া রেল কর্তার নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রেল মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “জয়া ভার্মা সিনহাকে রেল বোর্ডের চেয়ারম্যান এবং সিইও পদে অনুমোদন করেছে ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি (এসিসি)।” এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী জয়া ১৯৮৮ সালে ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিসে (আইআরটিসি) যোগ দিয়েছিলেন। বিভিন্ন সময়ে উত্তর রেলওয়ে, দক্ষিণ পূর্ব রেলওয়ে এবং পূর্ব রেলওয়েতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

রেল বোর্ডের বর্তমান চেয়ারপার্সন অনিল কুমার লাহোতি। ১ সেপ্টেম্বর তাঁর জায়গায় দায়িত্ব নেবেন জয়া। ২০২৪ সালের ৩১ আগস্ট অবধি এই পদে থাকবেন তিনি। উল্লেখ্য, চলতি বছরের ১ অক্টোবরে অবসর নেওয়ার কথা জয়া ভার্মা সিনহার। যদিও নতুন পদের মেয়াদ অবধিই কাজ করবেন তিনি। এর জন্য তাঁকে মাঝপথে পুনর্নিয়োগ করা হবে।উল্লেখ্য, বাহানাগা রেল দুর্ঘটনায় রেলের মুখ ছিলেন জয়া। ওডিশার ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় ৩০০ মানুষের। ওই সময় মিডিয়ার চাপ সামলে ছিলেন জয়া। সম্ভবত তারই পুরস্কার পেলেন ভারতীয় রেলের এই প্রবীণ কর্মী

Releated Posts

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর পরিবারকে ‘বাবরি মসজিদের মতো ধ্বংস’ করার মন্তব্য, কর্নাটকের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পরিবারকে ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনার সঙ্গে তুলনা…

ByByNews Desk Jul 29, 2026

এফআইআর প্রত্যাহারে আশ্বাস এড়াতে সুপ্রিম কোর্টের নির্দেশকে ঢাল করছে সরকার, ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের বিষয়ে সরকারের দেওয়া আগের আশ্বাস থেকে সরে…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top