News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শদিয়ার অমরপুরে দিবাং নদীতে নৌকাডুবি, সুরক্ষিত ৩২ জন যাত্ৰী, তলিয়ে গেছে টাটা সুমো-ম্যাজিক
Image

শদিয়ার অমরপুরে দিবাং নদীতে নৌকাডুবি, সুরক্ষিত ৩২ জন যাত্ৰী, তলিয়ে গেছে টাটা সুমো-ম্যাজিক

তিনসুকিয়া (অসম), ৩০ আগস্ট (হি.স.) : তিনসুকিয়া জেলার অন্তর্গত শদিয়ার অমরপুরে ৩২ জন যাত্ৰী ও বেশ কয়েকটি দুই ও চার চাকার গাড়িবাহী যন্ত্রচালিত নৌকা দিবাং নদীতে ডুবে গেছে৷ নৌকা দুর্ঘটনায় সব যাত্রীকে উদ্ধার করেছে এসডিআরএফ৷

ঘটনা আজ বুধবার সকাল প্রায় ৮-টা নাগাদ সংঘটিত হয়েছে৷ জানা গেছে, এদিন সকালে ৩২ জন যাত্রীকে (মাতান্তরে ৪০-এর বেশি) নিয়ে অমরপুর থেকে শদিয়া সদরের উদ্দেশ্যে দিবাং নদীর বুকে যাত্ৰা করেছিল ইনল্যান্ড ওয়াটার ট্র্যান্সপোর্ট পরিচালিত যন্ত্রচালিত নৌকা৷ বরাবরের মতো নৌকায় ওঠানো হয়েছিল চার চাকার ম্যাজিক, টাটা সুমো, বলেরো পিকআপ ভ্যান, সঙ্গে বেশ কয়েকটি মোটর সাইকেলও৷

কিন্তু যাত্রা করার কিছুক্ষণ পর নৌকাটি পাল্টে যেতে শুরু করে৷ তখন কোনও রকমে প্ৰাণ নিয়ে সাঁতরে পাড়ে ওঠেন অধিকাংশ৷ ইত্যবসরে খবর পেয়ে পুলিশ ও এসডিআরএফ-এর দল ছুটে যায় দুর্ঘটনাস্থলে। এসডিআরএফ-এর জওয়ানরা তাঁদের নৌকা নিয়ে নদীতে ঝাঁপিয়ে দুর্ঘটনাগ্রস্ত নৌকা থেকে উদ্ধার করেন বাকি যাত্রীদের৷ দুর্ঘটনায় ম্যাজিক ও টাটা সুমো নদীতে তলিয়ে গেছে।

Releated Posts

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top