News Flash

Image

করিমগঞ্জে সীমান্ত চেতনা মঞ্চের রাখিবন্ধন উৎসব

করিমগঞ্জ (অসম), ৩০ আগস্ট (হি.স.) : সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের আধীন উত্তর করিমগঞ্জ জেলা ও নগর কমিটির উদ্যোগে আজ রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছে।

বুধবার সীমান্ত জেলার সাতটি সীমান্ত চৌকি, পুলিশ সুপার অফিস, জেলাশাসকের কার্যালয়, থানা সহ অন্যান্যদের মধ্যে প্রায় ৫০০টি রাখি বেঁধে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

উল্লেখ্য, প্রাতি বছরের মতো এবার রাখি বন্ধন উৎসব ঘটা করে পালন করেছেন সীমান্ত চেতনা মঞ্চের কার্যকর্তারা। এ বিষয়ে তথ্য দিতে গিয়ে কার্যকর্তারা জানান, সীমান্ত চেতনা মঞ্চ পূৰ্বোত্তর সাংগঠনিক কাজের সুবিধার জন্য এবার থেকে করিমগঞ্জ জেলাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। দুটি জেলা যতাক্রমে উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জ জেলা। দুই জেলার প্রতিটি নগর সেক্টরে রাখি উৎসব পালন করা হয়েছে। ভাইদের মঙ্গল কামনায় বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে দেওয়ার রীতি প্রাচীন। তাই আজও এই প্রথা মেনে চলছে রাখি বন্ধন উৎসব।

আজকের গোটা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন করিমগঞ্জ নগর কমিটির সভাপতি বীরজিৎ রুদ্রপাল, সাধারণ সম্পাদক সুভাষ রায়, সেবাপ্রমুখ পরেশচন্দ্র রায়, সদস্যা সংঙ্কল রায়, সোমা দাস, গীতা দাস, অভিশ্বেতা নন্দি, গীতা ধূপী।

ছিলেন উত্তর করিমগঞ্জের জেলা সভাপতি গৌতম দে, সম্পাদক বাপ্পি সেন, সেবাপ্রমুখ সীমা নন্দি ভুঁইয়া, প্রচার সম্পাদক স্বপ্নজিৎ নাথ প্রমুখ।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top