News Flash

  • Home
  • প্রধান খবর
  • লোকসভা নির্বাচনে বিএসপি একই লড়বে, এনডিএ ও ‘ইন্ডিয়া’ জোটকে বিঁধে জানালেন মায়াবতী
Image

লোকসভা নির্বাচনে বিএসপি একই লড়বে, এনডিএ ও ‘ইন্ডিয়া’ জোটকে বিঁধে জানালেন মায়াবতী

লখনউ, ৩০ আগস্ট (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টি (বিএসপি) একই লড়বে। স্পষ্টভাবে জানিয়ে দিলেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। একইসঙ্গে এনডিএ ও ‘ইন্ডিয়া’ জোটকে আক্রমণ করেছেন মায়াবতী। বুধবার মায়াবতী টুইট (এক্স) করে জানিয়েছেন, “এনডিএ এবং ‘ইন্ডিয়া’ জোট এমন দল নিয়ে গঠিত যারা দরিদ্র বিরোধী, বর্ণবাদী, সাম্প্রদায়িক, ধনীপন্থী, যাদের নীতির বিরুদ্ধে বিএসপি সবসময় লড়াই করেছে। তাই তাঁদের সঙ্গে জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনও প্রশ্নই নেই।”

মায়াবতী এদিন অনেকগুলি টুইট করেছেন, তাতে তিনি জানিয়েছেন, “যদিও, বিএসপি-র সঙ্গে জোট করার জন্য এখানে সবাই আগ্রহী, কিন্তু তা না করার জন্য, বিরোধীরা বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগ করেছে। যদি তাঁদের সঙ্গে আপনি দেখা করেন তবে আপনি ধর্মনিরপেক্ষ, আপনি যদি দেখা না করেন তবে আপনি বিজেপি। এটি চরম অন্যায় এবং যদি আঙ্গুর পাওয়া যায় তবে ভাল, অন্যথায় আঙ্গুর টক, প্রবাদটির মতো।”

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top