News Flash

  • Home
  • খেলা
  • জয় দিয়ে লীগ সূচনা এগিয়ে চলো-র জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন অধরা ত্রিবেণীর
Image

জয় দিয়ে লীগ সূচনা এগিয়ে চলো-র জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন অধরা ত্রিবেণীর

এগিয়ে চলো সংঘ: ৩

ত্রিবেণী সংঘ: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে একটা স্বপ্ন ছিল। কিন্তু স্বপ্নটা অধরা রয়ে গেল ত্রিবেণীর। প্রথমত ঐতিহ্যবাহী রাখাল শীল্ড (পড়ুন ট্রফি) জয়ী এগিয়ে চলো সংঘ কে হারানো, দ্বিতীয়ত টানা তিন ম্যাচে জয়ের সুবাদে হ্যাটট্রিক এর আনন্দ। মাঠে কার্যত স্বপ্নগুলো অধরা রয়ে গেল ত্রিবেণী সংঘের। প্রথম ডিভিশনে খেলার সুযোগ পাওয়া শহর দক্ষিণের একমাত্র ক্লাব বলে কথা। তবে স্বপ্ন অধরা হলেও আগামী ম্যাচে অবশ্যই ভালো খেলে জয়ের মানসিকতা রয়েছে প্রত্যেক খেলোয়াড়ের মধ্যেই। পক্ষান্তরে, মালসামের জোড়া গোলে দুর্দান্ত জয় দিয়ে লীগ সূচনা করেছে রাখাল শীল্ড টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি জয়ী এগিয়ে চলো সংঘ। খেলোয়ারদের শারীরিক ভাষা দেখে এই জয় প্রত্যাশিত বলে মনে হলেও কার্যত মাঝ মাঠে আরও একটু পরিকাঠামোগত উন্নতি প্রয়োজন বলে বিশেষজ্ঞদের মতামত। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের সপ্তম ম্যাচে আজ, মঙ্গলবার ৩-০ গোলের ব্যবধানে ত্রিবেনী সংঘ কে পরাজিত করে দারুন শুরু করেছে এগিয়ে চলো। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল। খেলার ২৭ মিনিটের মাথায় মালসাম দোয়াঙ্গার প্রথম গোল এবং দ্বিতীয়ার্ধ শুরুতেই মালসামের দ্বিতীয় গোল। দল ২-০তে এগিয়ে থেকে কিছুটা রক্ষণাত্মক খেলার উদ্যোগ নেয়। তবে খেলার ৮২ মিনিটের মাথায় এম জয়ানন্দ সিং এর একটি গোল দলকে ৩-০ তে এগিয়ে দেয়। ত্রিবেণী সংঘের খেলোয়াররা একাধিকবার আক্রমণ রচনা করলেও কার্যত তিন কাঠিতে বল জড়ানোর কাজটি কেউ করে উঠতে পারেনি। শেষ পর্যন্ত তিন গোলে জয়ী হয়ে এগিয়ে চলো সংঘ পুরো তিন পয়েন্ট অর্জন করে নেয়। প্রথমার্ধের শেষ দিকে বিজয়ী এগিয়ে চলো সংঘের নাইসা জমাতিয়া খেলায় অসদাচরণের দায়ে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেব রায়, বিশ্বজিৎ দাস, আদিত্য দেববর্মা ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: লাল বাহাদুর ব্যয়ামাগার ও বীরেন্দ্র ক্লাব, বিকেল সাড়ে তিনটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top