ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।। জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে সারা দেশের সঙ্গে রাজ্যেও বিভিন্ন স্থানে, বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা ও নানাবিধ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বিলোনিয়ায় বি.কে.আই শতবার্ষিকী ভবনেও অনুষ্ঠিত হয়েছে এক অন্যতম বিশেষ অনুষ্ঠান। ২০২২-২৩ কে ভিত্তি বর্ষ ধরে সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে তিনজনকে পুরস্কৃত করা হয়েছে। সেরা ক্রীড়াবিদ-এর পুরস্কার পেয়েছে জুডোকা প্রিয়া বিশ্বাস। জোলাইবাড়ির প্রিয়া ভূপালে অনুষ্ঠিত জাতীয় স্কুল গেমসে অনূর্ধ্ব ১৯ বছর বিভাগে রৌপ্য পদক জিতে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছিল। বেস্ট স্পোর্টস টিচারের পুরস্কার পেয়েছেন জয়দেব মজুমদার। সেরা ক্রীড়া সংগঠকের পুরস্কার পেয়েছেন বাবুল চন্দ্র দেব। বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ পুরস্কার বিজয়ী তিনজন ক্রীড়া ব্যক্তিত্বের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় তিনজন ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কৃত
Tags:
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















