আগরতলা, ২৯ আগস্ট : গতকাল গভীর রাতে সূর্যমনিনগরস্থিত সূর্যমনিনগরের জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি বিজয় ঘোষের দোকানে নাশকতামূলক লুটপাট ও অগ্নিকাণ্ড সংগঠিত করা হয় । এতে বিজয় ঘোষের কয়েক লক্ষ টাকার মালামাল দোকানের দুটো শাটার ভেঙ্গে লুটপাট করে নিয়ে যায় এবং আগুনে ভস্মীভূত করে দেয় দুষ্কৃতীকারীরা। কংগ্রেসের তরফ থেকে অভিযোগ এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে সমাজদ্রোহীদের দ্বারা এই কাজ সংঘটিত করা হয়েছে।
মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস নেতা দিবাচন্দ্র রাঙ্খল, শব্দ কুমার জমাতিয়া ও সুশান্ত চক্রবর্তী ঐ এলাকায় যান। অগ্নিকান্ড ও লুপ্তরাজ্যের ঘটনা প্রত্যক্ষ করে বিজয় ঘোষ ও তার পরিবার পরিজনদের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেন। অগ্নিকান্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পুলিশ প্রশাসনের নিকট দাবি জানান অবিলম্বে দোষীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার ও শাস্তি প্রদানের জন্য। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি এবং বিজয় ঘোষের আর্থিক ক্ষতিপূরণের দাবি জানানো হয় এদিন ।

রাতের আঁধারে কংগ্রেস কর্মীর দোকানে নাশকতামূলক আগুন
Tags:
Releated Posts
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস
আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…
নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের
আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…
ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক
কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…
ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র
আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

















