News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মোদির জন্মদিন ঘিরে দিনভর কর্মসূচি রাজ্যে, শুরু হচ্ছে প্রস্তুতি
Image

মোদির জন্মদিন ঘিরে দিনভর কর্মসূচি রাজ্যে, শুরু হচ্ছে প্রস্তুতি

আগরতলা, ২৯ আগস্ট : প্রতিবছরের ন্যায় এবছরেও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ঘিরে রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন উপলক্ষে কুমারঘাট পি.ডব্লিউ.ডি ময়দানে বিভিন্ন রকমের অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে এছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে।
 পাশাপাশি উপস্থিত থাকবেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এবং এ অনুষ্ঠানের নামাকরণ করা হয়েছে নমঃ বিকাশ উৎসব এবং ২০২৪ মোদিজি ওয়ান্স মোর। এই অনুষ্ঠান সকাল থেকে রাত পর্যন্ত চলবে। মঙ্গলবার বিধায়ক হোস্টেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বিধায়ক ভগবান দাস। তিনি জানান এই অনুষ্ঠানে মধ্যে রয়েছে স্বচ্ছ ভারত অভিযান, নেশা মুক্ত ত্রিপুরা গড়তে কর্মসূচি, গীতা বিতরণ এবং বিশেষভাবে সক্ষম জনগনের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা সহ বিভিন্ন অনুষ্ঠান। এই বিশেষ অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান বিধায়ক ভগবান চন্দ্র দাস।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top