News Flash

  • Home
  • খেলা
  • ফটিকরায়ে অটল স্মৃতি ফুটবলে ভাই ভাই ক্লাব জয়ী 
Image

ফটিকরায়ে অটল স্মৃতি ফুটবলে ভাই ভাই ক্লাব জয়ী 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।। দুর্দান্ত জয় পেয়েছে বিবিবি ভাই ভাই ফুটবল ক্লাব। হারিয়েছে ৫-২ গোলের ব্যবধানে‌। হারিয়েছে কাঞ্চনপুর বেস্ট একাদশকে। খেলা কৈলাশহরের ফটিকরায়ে অটলবিহারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে। উত্তর ত্রিপুরা জেলার প্রথম সারির ফুটবল টুর্নামেন্ট অটলবিহারী স্মৃতি ফুটবল আসর এখন বেশ জমজমাট পর্যায়ে। গুরুত্বপূর্ণ খেলায় আজ বিবিবি ভাই ভাই ফুটবল ক্লাব ৫-২ গোলের ব্যবধানে জয়ী হয়ে পরবর্তী রাউন্ডে প্রবেশ করেছে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল পাঁচ-এক গোলে এগিয়ে ছিল‌। বিজয়ী দলের পক্ষে দিলোয়ার খান দুটি, মুজিব আলী, রুবেল খান ও থারা ডার্লিং একটি করে গোল করেছে। বিজিত কাঞ্চনপুর বেস্ট একাদশের পক্ষে সি লাল জুয়ানা এবং এম্মাসা একটি করে গোল করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অসীম বৈদ্য , সুকান্ত দত্ত পল্লব চক্রবর্তী ও সুপ্রিয়া দাস।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top