News Flash

  • Home
  • দেশ
  • সিআরপিএফের মহিলা কন্সটেবলের হাত কেটে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় মহিলা কমিশন
Image

সিআরপিএফের মহিলা কন্সটেবলের হাত কেটে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় মহিলা কমিশন

নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স) : মহিলা সিআরপিএফ কন্সটেবলের হাত তাঁর স্বামী কেটে দেওয়ার ঘটনাটিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে জাতীয় মহিলা কমিশন। ঘটনাটি ঘটেছিল দিল্লির আদর্শ নগরের একটি হোটেলে।

জাতীয় মহিলা কমিশন এই ঘটনাটির স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করেছে। সোমবার, কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন, মহিলা সিআরপিএফ কনস্টেবলের হাত, তাঁর স্বামী কেটে দেওয়ার যে অভিযোগটি উঠেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি।

এই বিষয়ে যত দ্রুত সম্ভব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। এমনকি অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারও করতে হবে এবং নির্যাতিতার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও করতে হবে বলেও দাবি জানায় জাতীয় মহিলা কমিশন। এই সংক্রান্ত একটি রিপোর্ট কমিশনে পাঁচ দিনের মধ্যে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে মহিলা কমিশন।

উল্লেখ্য, দিল্লির আদর্শ নগরের একটি হোটেলে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক হেড কনস্টেবলের হাত কেটে দেয় তাঁর স্বামী। দিল্লি পুলিশ জানিয়েছে, ওই দম্পতি উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা। শুক্রবার বিকেল ৩টে নাগাদ মহিলা কন্সটেবল হোটেলে আসেন। তারপরেই হোটেলে ঘটনাটি ঘটে। সিআরপিএফের বিভাগীয় পরীক্ষা দিতে দিল্লি এসেছিলেন ওই মহিলা।

Releated Posts

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top