News Flash

  • Home
  • দিনের খবর
  • ছাত্র রাজনীতির সময়ের জীবন সংগ্রামের কথা মমতার মুখে
Image

ছাত্র রাজনীতির সময়ের জীবন সংগ্রামের কথা মমতার মুখে

কলকাতা, ২৮ আগস্ট (হি. স.) : মেয়ো রোডের গান্ধী মূর্তির পাদদেশের সভামঞ্চ থেকে গর্বের সঙ্গে নিজের ছাত্র রাজনীতির সময়ের জীবন সংগ্রামের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী গর্বের সঙ্গে জানান, তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন, এত তাঁর কাছে গর্বের।

তৃণমূল ছাত্র পরিষদের ২৫ তম প্রতিষ্ঠা দিবস মেয়ো রোডে তারকার মেলা। এক মঞ্চে ছাত্র নেতা-নেত্রী থেকে রাজ্যের মন্ত্রী-বিধায়ক-সাংসদদের মেলা। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা প্রসঙ্গে একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা নেত্রী ববি ফিরহাদ হাকিম, মদন মিত্র, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যের কথাও বলেন।

সেসময়ের কথা প্রসঙ্গেই তখন কত কষ্ট করেছেন জীবনে তা নেত্রীর মুখে উঠে আসে। তিনি বলেন, সেসময় পড়াশোনা, রাজনীতির পাশাপাশি কাজও করতাম। তিনি জানান, যোগমায়া দেবী কলেজের ছাত্র ইউনিটের প্রেসিডেন্ট হওয়ায় পড়ুয়াদের জন্য টুকটাক খরচের জন্য তিনি দুধের ডিপোতেও কাজ আয় করেছেন। নিজের সেই অল্পস্বল্প আয় দিয়েই চলত পোস্টার, ফেস্টুন, ব্যানার তৈরি সহ সহপাঠীদের টুকটাক খরচ মেটাতেন।

তিনি বলেন, ‘বিএ পার্ট ওয়ান পরীক্ষার ঠিক আগের দিন দুধের বোতলে ডানহাতের বুড়ো আঙুল ঢুকে গিয়ে ঘ্যাঁচ করে কেটে যায়। গলগল করে রক্ত বেরতে থাকে। সেই কাটা আঙুল নিয়েই পরীক্ষা দিয়েছি। তখন প্রতিদিন ভোর চারটেয় ওঠতাম। ছটা পনেরোয় কলেজ থাকত।’ অপর একটি ছাত্র সংগঠন ডিএসও আমাকে নিত চেয়েছিল।

এদিনের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির শুরু দিন থেকে করে আসা লড়াইয়ের কথা জানান। একইসঙ্গে বলেন, ‘ছাত্র-যুব দেশের সম্পদ।’ সেসময়ের রাজনীতির প্রসঙ্গে বলতে গিয়ে তিনি সিপিআইএম-এর সঙ্গে সঙ্গে কংগ্রেসের উদ্দেশেও বিষোদগার করেন।

মুখ্যমন্ত্রী বলেন, দুই দল আঁতাত করে রাজনীতিটা নষ্ট করেছে। তাঁর অভিযোগ, কংগ্রেসের এই আঁতাতের কারণেই ২১ জুলাই ১৩ জন মানুষের প্রাণ চলে যায়। একইসঙ্গে ২৪-এর নির্বাচন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ ভাবতে পারেনি বাংলা থেকে সিপিএম বিদায় নেবে, কিন্তু সেটা হয়েছে এবং এমন সময়েই হয়েছে যখন এই বিষয়টা দূরদুরান্ত অবধি কারও চিন্তা ছিল না। এই যুদ্ধে সবাইকে বাঘ-সিংহের মতো লড়তে হবে। বাংলা থেকে সিপিআইএমকে সরিয়েছি এবার আমাদের লড়াই দিল্লি থেকে বিজেপিকে সরানোর।’

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top