News Flash

  • Home
  • দেশ
  • বিস্ফোরণের দায় মাথায় নিয়ে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী, দাবি শুভেন্দুর
Image

বিস্ফোরণের দায় মাথায় নিয়ে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী, দাবি শুভেন্দুর

কলকাতা, ২৮ আগস্ট (হি. স.) : ‘‘মুখ্যমন্ত্রী এর দায় এড়াতে পারেন না। তাঁর উচিত এই ঘটনার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা।’’ সোমবার দত্তপুকুরের বিস্ফোরন প্রসঙ্গে এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু

তিনি এগরা বিস্ফোরণের পর এ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যও টেনে আনেন। শুভেন্দুবাবু বলেন, ‘‘এগরার পর হেলিকপ্টারে পরিদর্শনে গিয়ে ক্ষমা চেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কথা দিয়েছিলেন, আর এমন ঘটনা বাংলায় ঘটবে না। আরও অনেক পদক্ষেপের ঘোষণাও করেছিলেন তিনি। কিন্তু এগরার পর তিন মাসের বেশি সময় কেটে গিয়েছে। এর পরও একে একে বজবজ, মালদহের ঘটনা ঘটেছে। আর এ বার কলকাতা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে দত্তপুকুরে হয়েছে বাজি কারখানা বিস্ফোরণ।

বিজেপি বিধায়কদের বিক্ষোভে বিধানসভা এদিন মূলতবি হলেও বাইরে এসে বিক্ষোভ দেখান বিরোধীরা। রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, ‘‘আমরা আশা করেছিলাম, মুখ্যমন্ত্রী এসে এই ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট জানাবেন বিধানসভায়। উনি প্রথমার্ধে আসেননি। হয়তো দ্বিতীয়ার্ধে আসবেন উৎসবে যোগ দিতে। আমরা এই নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানাচ্ছি।’’রবিবার দত্তপুকুরের ঘটনাস্থল পরিদর্শনে যাননি। সোমবার দুপুর পর্যন্ত মুখ্যমন্ত্রীর এই নীরবতা নিয়েই প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু। তাঁর প্রশ্ন, রাজ্যপাল যদি উত্তরবঙ্গ সফর থেকে ফিরে আবার রাতেই দত্তপুকুরে পৌঁছতে পারেন, তবে মুখ্যমন্ত্রী যেতে পারেন না?

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top