News Flash

  • Home
  • দেশ
  • ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, বাড়তে পারে তাপমাত্রা
Image

ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, বাড়তে পারে তাপমাত্রা

কলকাতা, ২৮ আগস্ট (হি.স.) : সোমবার থেকে আপাতত কয়েকদিন ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। যদি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি চলবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সোমবার থেকে কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। তবে এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই বলেই জানা যাচ্ছে। যদি বষ্টি হয়, তাহলেও তা হলে আঞ্চলিকস্তরে ও বিক্ষিপ্তভাবে। পাশাপাশি আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী সোমবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। তবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার। যদিও সর্বত্রই রয়েছে হাল্কা বৃষ্টির পূর্বাভাস। সেক্ষেত্রে আপাতত বৃহস্পতিবার পর্যন্ত কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। একইসঙ্গে বৃষ্টি কমার পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে। এক্ষেত্রেও আগামী ২-৩ দিনে তাপমাত্রা ২থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে তারপরের ২ দিন মোটামুটি একইরকম থাকবে তাপমাত্রা।

অন্যদিকে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ থাকার পাশাপাশি হতে পারে হালকা বৃষ্টি। বরং সবক’টি জেলাতেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখা কিছুটা উত্তরমুখী হয়ে বর্তমানে বালুরঘাটের ওপরে অবস্থান করছে। অন্যদিকে আবার উত্তর পূর্ব বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি এখন পশ্চিম অসম ও সংলগ্ন এলাকার ওপরে বিরাজমান। যার জেরে উত্তরবঙ্গে আগামী ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হওয়া অফিস।

Releated Posts

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026

ঘুষ মামলায় রেলের পণ্য ক্লার্ককে চার বছরের কারাদণ্ড, জরিমানাও করল সিবিআই আদালত

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ঘুষ নেওয়ার মামলায় উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার দরিয়াপুর জংশন রেলস্টেশনের তৎকালীন গুডস ক্লার্ক দুর্গেশ বাহাদুর…

ByByNews Desk Jul 31, 2026

পূর্ববর্তী তৃণমূল সরকারের সময় লিজে দেওয়া জমির ব্যবহার খতিয়ে দেখবে রাজ্য সরকার

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বেসরকারি সংস্থাগুলিকে লিজে দেওয়া জমির বর্তমান…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top