News Flash

  • Home
  • দেশ
  • চন্দ্রযান মিশনে যুক্ত বাংলার বিজ্ঞানীদের কলকাতায় সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী
Image

চন্দ্রযান মিশনে যুক্ত বাংলার বিজ্ঞানীদের কলকাতায় সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৮ আগস্ট (হি. স.) : চন্দ্রযান মিশনে যুক্ত বাংলার বিজ্ঞানীদের কলকাতায় সম্মান জ্ঞাপনের পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে তাঁর মুখে চন্দ্রযান প্রসঙ্গ। এই সঙ্গে তিনি নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

সোমবার মেয়ো রোডের অনুষ্ঠান চন্দ্রযান মিশনের জন্য ইসরোকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ইসরোতে যারা কাজ করেছেন, বাংলার ২৮ জন রয়েছেন। আমি নিজে তাঁদের ব্যাক্তিগতভাবে চিঠি দিয়েছি। তাঁরা যদি সময় দেন, আমি রাজপথে তাঁদের নিয়ে এসে সম্মান দেব।”
এরপরই প্রধানমন্ত্রীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “ল্যান্ডিং লোকে দেখতে চায়। দেখতে দিল না। সঙ্গে সঙ্গে একজনের মুখ ভেসে এল। ভাল করে দেখতেই দিল না। আমি দেখব বলে বসেছিলাম। সেই মুখটা ভেসে এল। আমি টিভি বন্ধ করে দিলাম।” চন্দ্রযান ল্যান্ডিংয়ের মুহূর্তেই স্ক্রিনে ভেসে উঠেছিলেন প্রধানমন্ত্রী। বিক্রম সফলভাবে চাঁদের মাটিতে অবতরণের পরই তেরঙ্গা ওড়ান তিনি। সেই কারণেই এই কটাক্ষ। প্রসঙ্গত, বাংলার বিজ্ঞানীদের এই সাফল্যে খুশি বাংলার মানুষও। ২৩ আগস্ট স্বপ্নপূরণ হয়েছে সমস্ত ভারতবাসীর। চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযান। এই প্রথম কোনও দেশ চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে। যা দেশবাসীর কাছে অত্যন্ত গর্বের।

Releated Posts

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top