আগরতলা, ২৮ আগস্ট।। আবারো ধর্মনগর রেল স্টেশন থেকে ৬ জন রোহিঙ্গাকে আটক করলো জিআরপি থানার পুলিশ। এদের মধ্যে ৫ জন যুবতী। শনিবার রাতে সোনামুড়া দিয়ে তারা ভারতে প্রবেশ করেছে। রবিবার আগরতলা থেকে বহিঃরাজ্যে যাওয়ার ট্রেন বাতিল হওয়ায় তারা সোমবার সকালে লোকাল ট্রেনে করে ধর্মনগরে এসেছে। ধর্মনগর রেল স্টেশনে তারা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল বলে পুলিশ সূত্রে খবর। তখনই বিষয়টি পুলিশের নজরে আসে। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদেরকে রোহিঙ্গা বলে স্বীকার করে। তারা আগরতলা থেকে দিল্লি যাওয়ার উদ্দেশ্যেই বাংলাদেশের শিবির থেকে এসেছিল বলে জানায়। তাদের স্বীকারোক্তি বলে পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। উল্লেখ্য ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতিনিয়তই বাংলাদেশ থেকে রোহিঙ্গারা অনুপ্রবেশ করে দেশের বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানে যাচ্ছে। এদের মধ্যে একাংশ সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত হচ্ছে বলেও অভিযোগ মিলেছে। ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তকে করিডোর করে রোহিঙ্গাদের এ ধরনের অনুপ্রবেশ রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে রীতিমতো আতঙ্কের বিষয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বাহিনীর দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়েই রোহিঙ্গাদের এভাবে অবৈধ উপায়ে রাজ্যে অনুপ্রবেশ ঘটিয়ে দেশের বিভিন্ন রাজ্যে পাঠানো হচ্ছে বলেও অভিযোগ। অবৈধ অনুপ্রবেশ রুখতে আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের টহলদারি ও নজরদারি বৃদ্ধি করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে।

ফের রাজ্যে আটক অবৈধ অনুপ্রবেশকারী ৬ জন রোহিঙ্গা
Tags:
Releated Posts
অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ
বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…
টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর
আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…
পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…
ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়
আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…


















