News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উপ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সিল করা হল সীমান্ত
Image

উপ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সিল করা হল সীমান্ত

আগরতলা, ২৭ আগস্ট।। রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি কেন্দ্রে উপনির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা করার পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আগাম সতর্কতা হিসেবে ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করার নির্দেশ দিল সিপাহীজেলা জেলা নির্বাচনী অফিসার। ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা বলবৎ থাকবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর সিপাহীজলা জেলার বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণ করা হবে। সেই সময় ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের মতো ঘটনা না ঘটে, তার জন্য সিলের সিদ্ধান্ত বলে কমিশনের তরফে জানানো হয়েছে। কমিশনের তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকা এসে পৌঁছেছে সিপাহীজলা জেলা প্রশাসনের কাছে। সেই নির্দেশিকা মেনে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা নির্বাচন অফিসের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে যে ৩ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে ৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্ত সিল থাকবে। এই সময়কালে, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কর্মী, সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মী ছাড়া কাউকে উভয় দিক থেকে সীমান্ত অতিক্রম করতে পারবে না।
এদিকে, দুই কেন্দ্রের উপনির্বাচন ঘিরে জোর কদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। বিজেপির সঙ্গে বাম-কংগ্রেসের লড়াইকে ঘিরে চড়ছে প্রচারের পারদ। ৩ সেপ্টেম্বর শেষ হচ্ছে প্রচার। বক্সনগরে ৪৩ হাজার ৮৭ জন এবং ধনপুর আসনের ৫০ হাজার ১৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শুধু ত্রিপুরা নয়, পশ্চিমবঙ্গ সহ মোট ছয় রাজ্যে ৭টি কেন্দ্রে একই দিনে হবে উপনির্বাচন।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top