News Flash

  • Home
  • দিনের খবর
  • নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত ৪০যাত্রী
Image

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত ৪০যাত্রী

বাঁকুড়া, ২৬ আগস্ট (হি. স.) আজ দুপুরে পুরুলিয়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। কোনও প্রাণহানি না ঘটলেও বাসের প্রায় ৪০ জন যাত্রী আহত হন। ঘটনাটি ঘটে শালতোড়া কলেজ মোড়ের কাছে।

প্রত্যক্ষদর্শীরা জানান ওই যাত্রীবাহী বাসটি এদিন শালতোড়া ঢোকার মুখে কলেজ মোড়ের কাছে বাসটি টাল খেতে খেতে একটি কার্লভাটের উপর কংক্রিটের পোলে ধাক্কা মারে। সামনের একটি চাকা গড়িয়ে মাঠের দিকে চলে যায়। সঙ্গে সঙ্গে বাসটিও বর্ষার জলকাদা মাঠে পাল্টি খেয়ে উল্টে যায়। বাসটিতে ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল। স্থানীয় বাসিন্দারা এসে তাদের উদ্ধার করে। ঘটনাস্থলে আসে পুলিশও। জখম ব্যক্তিদের শালতোড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। সকলেরই অল্প বিস্তর আঘাত লাগলেও অবিশ্বাস্য গুরুতরভাবে কেউ জখম হননি। রানীগঞ্জ থেকে বাসে চেপে শালতোড়ায় বাপের বাড়ি আসছিলেন বদনী মুরমু মূর্মূ। তার হাতে পায়ে চোট লাগলেও ১ বছরের কোলের শিশুটি অক্ষত আছে। ছাতনার খড়বনা গ্রামের অনুমতি হাঁসদা রানীগঞ্জ থেকে ১ বস্তা আলু ও ১ বস্তা পেঁয়াজ কিনে ফিরছিলেন। তিনি মাথায় চোট পেয়েছেন।
অ্যাম্বুলেন্সে বসে তিনি জানালেন ডাক্তার বাবুরা তাকে বাঁকুড়া হাসপাতালে পাঠাচ্ছেন। বলেছেন স্ক্যান করতে হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসের স্টিয়ারিং কেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখনই কার্লভাটে ধাক্কা খেয়ে সামনের একটি চাকা খুলে বেরিয়ে যায়।

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top