আগরতলা, ২৬ আগস্ট।। একদিকে নেশার রমরমায় কলঙ্কিত রাজ্য, অপরদিকে নারী নির্যাতনের ঘটনায় কলঙ্কিত হয়েছে ত্রিপুরা। এবার সরাসরি পুরুষ পুলিশ দ্বারা নারী নির্যাতনের দৃশ্য লক্ষ্য করল স্মার্ট সিটিবাসী। মহিলাকে ধরে টানা হেঁচড়া এবং পোশাক ধরে টানাটানি করার ঘটনা উঠে এসেছে শনিবার। ঘটনাটি সংঘটিত হয়েছে রাজধানীর লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন এলাকায়। রাজধানীর লক্ষ্মীনারায়ন বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা পূর্ত দপ্তরে কর্মরত গীতা দেবনাথ।আর এই গীতা রানি দেবনাথের বাড়িতে বেশ কিছু দিন ধরে চলছে নেশার বাণিজ্য সহ অসামাজিক কার্যকলাপ। মূলত গীতা দেবনাথের বাড়িতে কলেজ পড়ুয়া যুবক যুবতিদের আনাগোনা ছিল বেশি। গীতা দেবনাথের বাড়িতে বসে নিরাপদে কলেজ পড়ুয়া যুবক যুবতীরা গাঁজা, ব্রাউন সুগার ইত্যাদি সেবন করে। প্রতিবেশীরা দীর্ঘ দিন ধরে বিষয়টি নজরে রাখে। শনিবার দুপুরে গীতা দেবনাথের বাড়িতে তিন যুবক প্রবেস করলে প্রতিবেশীরা স্থানিয় যুবকদের জানায়। স্থানিয় যুবকরা গীতা দেবনাথের বাড়িতে যাওয়ার পর ঘড়ের দরজা বন্ধ করে রাখা হয়। তখন খবর দেওয়া হয় পুলিসকে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পূর্ব আগরতলা থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে ঘড়ের দরজা খোলা হয়। ঘড়ের দরজা খোলার পর দেখা যায় ঘড়ের অভ্যন্তরে তিন কলেজ পড়ুয়া যুবক সহ এক যুবতী।তাদের আটক করা হয়। ধৃত যুবতী রীতিমতো পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে যায়। এইদিকে পুলিশ গীতা দেবনাথের ঘরে তল্লাসি চালিয়ে উদ্ধার করে বেশকিছু ব্রাউন সুগারের কৌটা সহ নেশা সামগ্রী সেবনের সরঞ্জাম। স্থানিয় এক যুবক গোটা ঘটনার বিষয়ে সংবাদ মাধ্যমকে অবগত করে। পূর্ব আগরতলা থানার পুলিশ ধৃত তিন যুবক সহ যুবতীকে আটক করে থানায় নিয়ে যায়। কিন্তু মহিলার উপর যেভাবে বাহুবল দেখিয়েছে পুলিশ, তা কোনভাবেই সভ্য সমাজ মেনে নেবে না। মহিলা যেহেতু অভিযুক্ত তাকে থানায় নিয়ে যাওয়াটাই স্বাভাবিক এবং তার শাস্তি হওয়াটা অবশ্যম্ভীক। এর জন্য মহিলা পুলিশ রয়েছে। কিন্তু পুরুষ পুলিশ দ্বারা মহিলার উপর এভাবে হাত লাগানো দেশের সংবিধান দেয় নি। অভিযুক্ত দুই ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষ। এদিকে গীতা দেবনাথের ঘর থেকে উদ্ধার হওয়া নেশা সামগ্রীও থানায় নিয়ে যায়। প্রশ্ন হচ্ছে একজন সরকারি কর্মচারী কিসের লোভে নিজের বাড়িতে নেশার আসর বসাচ্ছেন? এই ভাবে সরকারি কর্মচারী যদি নিজ বাড়িতে নেশার আসর বসায় তাহলে মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন অধরা থেকে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

নেশা সামগ্রী সহ আটক চারজন
Tags:
Releated Posts
বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন
আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…
গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের
আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…
রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক
নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…


















