News Flash

  • Home
  • দেশ
  • ৯২১ জন তীর্থযাত্রীর অষ্টম দল জম্মু থেকে অমরনাথের উদ্দেশে রওনা দিল
Image

৯২১ জন তীর্থযাত্রীর অষ্টম দল জম্মু থেকে অমরনাথের উদ্দেশে রওনা দিল

জম্মু, ২৫ আগস্ট (হি.স) : শুক্রবার ৯২১ জন তীর্থযাত্রীর অষ্টম দল কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে রওনা দিয়েছে বলে সূত্রের তরফে জানা গিয়েছে। ছোট-বড় মিলিয়ে মোট ২১টি যানবাহনের মাধ্যমে তারা এই অভিযানে রওনা হয়েছে। ভক্তদের মধ্যে ৭২২ জন পুরুষ, ১৮৩ জন মহিলা এবং ১৬ জন শিশু রয়েছে। ১১ দিন ধরে চলা এই যাত্রায় বাইরের রাজ্য থেকেও ভক্তরা ভগবান শিবের দর্শনে পৌঁছেছেন বলে জানা গিয়েছে। এই মন্দিরটি জম্মু বিভাগের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। অমরনাথের এই যাত্রা ছড়ি মোবারকের আগমনের মাধ্যমে শেষ হয়।

অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত করার পর, গত কয়েকদিন ধরে জম্মুর ভগবতী নগর ঘাঁটি থেকে কাশ্মীর উপত্যকায় কোনও দলকে পাঠানো হয়নি। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে তীর্থযাত্রীদের সংখ্যা ক্রমাগত কমে যাওয়ায় ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রশাসন অমরনাথ যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। শ্রী অমরনাথের পবিত্র গুহা এখন পর্যন্ত সাড়ে চার লক্ষেরও বেশি ভক্ত দর্শন করেছেন বলে জানা গিয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top