News Flash

  • Home
  • দেশ
  • ভারতে ফের বৃদ্ধি পেল কোভিড-সংক্রমণ; ২৪ ঘন্টায় সুস্থ ৪৮ জন, প্রাণ হারালেন একজন
Image

ভারতে ফের বৃদ্ধি পেল কোভিড-সংক্রমণ; ২৪ ঘন্টায় সুস্থ ৪৮ জন, প্রাণ হারালেন একজন

নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ ফের কিছুটা বাড়ল, বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৩ জন। বৃহস্পতিবার সারাদিনে ভারতে করোনায় মৃত্যু হয়েছে একজনের। এই সময়ে সুস্থ হয়েছেন ৪৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা এই মুহূর্তে ১,৫০৭ এবং মৃত্যুর সংখ্যা ৫,৩১,৯২৭।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৬৩,৪২৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮১ শতাংশ। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৪ আগস্ট সারা দিনে ভারতে ৩১,৮৪৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। টিকা প্রাপকের সংখ্যা বেড়ে ২২০,৬৭,৬৬,৩৮৩-তে পৌঁছেছে।

Releated Posts

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top