News Flash

Image

ধৃত হাফলং সদর থানার লকআপ ভেঙে পলাতক অপরাধী

হাফলং (অসম), ২৫ আগস্ট (হি.স.) : হাফলং সদর থানার লকআপ থেকে পালিয়েও শেষ রক্ষা হল না এক অপরাধীর। বৃহস্পতিবার সন্ধ্যারাতে লকআপ ভেঙে পলাতক ওই অপরাধীকে গ্রেফতার করেছে হাফলং পুলিশ।

গত ২২ আগস্ট নিউহাফলং থেকে পুলিশ ড্রাগস সহ গ্রেফতার করেছিল মাইরিংডাও নাইডিং নামের বছর ২১-এর এক যুবককে। পরের দিন বুধবার তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত থেকে পুলিশ ওই যুবককে তিন দিনের রিমান্ডে আন। কিন্তু বৃহস্পতিবার ভোররাত আড়াইটা নাগাদ পুলিশের ব্যবহৃত একটি লাঠি দিয়ে লকআপের তালা ভেঙে হাফলং থানা থেকে পালিয়ে যায় মাইরিংডাও নাইডিং।

ফেরার অপরাধীকে ধরতে মাথার ঘাম পায়ে ফেলে পুলিশ। অবশেষে বৃহস্পতিবার সাইবার সেলের সাহায্য নিয়ে এদিন সন্ধ্যারাতে মাইরিংডাও নাইডিংকে লোয়ার হাফলং থেকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বর্তমানে সে হাফলং পুলিশের হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, ২২ আগস্ট মাইরিংডাও নাইডিং নামের ওই যুবককে হাফলং পুলিশ হেরোইন সহ নিউহাফলং স্টেশন থেকে গ্রেফতার করেছিল। তার কাছ থেকে পুলিশ ৯০টি হোমিওপ্যাথির শিশিতে ভরতি হেরোইন উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, এর আগে আরও দুবার মাইরিংডাও নাইডিংকে ড্রাগস সহ গ্রেফতার করা হয়েছিল। তাছাড়া বুধবার রাতে হাফলং লকআপ থেকে পালিয়ে যাওয়ার সময় যে স্যান্ট্রি কর্তব্যে ছিলেন, তাঁর গাফিলতির কারণেই এই যুবক লকআপ ভেঙে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে অভিযোগ। তাই ওই স্যান্ট্রির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হচ্ছে বলে হাফলং জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top