News Flash

Image

জলে ডুবে মৃত্যু এক যুবতীর

আগরতলা,২৫ আগস্ট : স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হয়েছে এক যুবতীর।প্রাথমিক ভাবে পুলিশের ধারনা, জলে ডুবে মৃত্যু হয়েছে ওই যুবতীর।কারন, মৃতের পরিবারের সদ্যসরা জানিয়েছেন, দীর্ঘদিন যাবৎ মৃগীরোগের আক্রান্ত ছিলেন ওই যুবতী।

ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার উত্তর কলাবারিয়া এলাকার বাসিন্দা শিবুমজুমদারের ২৬ বছরের কন্যা মমতা মজুমদার পুকুরে স্নান করতে গিয়ে জলে পড়ে যায়।পরবর্তী সময়ে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে মমতা মজুমদারকে মাইছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিল।সেখানে কর্তব্যরত চিকিৎসক মমতা মজুমদারকে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে স্হানান্তর করে। মমতা মজুমদারকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যুবতীকে মৃত বলে ঘোষনা করেন। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। মমতা মজুমদারের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ১৫ জুন : তেলিয়ামুড়া থানার অন্তর্গত গামাইবাড়ি এলাকায় আজ সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩১ বছর…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

সরকারি সুবিধা থেকে বঞ্চিত ৮০ বছরের বৃদ্ধা, পাশে দাঁড়াল রাজ্য মহিলা কমিশন

আগরতলা, ১৫ জুন : গোলাঘাটি বিধানসভার অন্তর্গত জম্পুইজলা আরডি ব্লকের লুনতাইছড়া এলাকার ৮০ বছর বয়সী অসহায় বৃদ্ধা রোশনারা…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top