News Flash

Image

ডাম্পার গাড়ির ধাক্কায় নিহত ২, আহত ১ 

আগরতলা, ২৪ আগস্ট: দ্রুত গতিতে আসা ডাম্পার গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই জন ব্যাক্তি।আহত হয়েছে আরও একজন।গত কাল রাতে তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ পুলিনপুর এলাকায় স্হানীয় মানুষ দমকল বাহিনীকে খবর পাঠিয়েছে।দমকলবাহিনী তাঁদেরকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে আহতদের মধ্যে দুই জনকে মৃত বলে ঘোষনা করেন।অপরজনের অবস্থা আশঙ্কা জনক দেখে জি বি হাসপাতালে স্হানান্তর করেন।

জানা যায়, গতকাল রাতে অসম আগরতলা জাতীয় সড়কের পাশে টমটম দাঁড় করিয়ে রাস্তার পাশে গল্প করছিলেন শক্তি দাস, সঞ্জয় দাস ও টিঙ্কু সরকার নামে তিনজন ব্যাক্তি। আচমকা ঝড়ের গতিতে ডাম্পার গাড়ি এসে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয় টমটমকে।ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন এসে দেখেন টমটম উল্টে গেছে।৩ জন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

আরও জানা যায়, আহত তিনজনের মধ্যে শক্তি দাস, সঞ্জয় দাসকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক।বর্তমানে আহত টিঙ্কু সরকার জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছে।

Releated Posts

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top