News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন দাবি নিয়ে মহকুমা ম্যাজিস্ট্রেটের কাছে ডেপুটেশন দিল খোয়াই ডিড রাইটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
Image

বিভিন্ন দাবি নিয়ে মহকুমা ম্যাজিস্ট্রেটের কাছে ডেপুটেশন দিল খোয়াই ডিড রাইটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৪ আগস্ট: খোয়াই ডিড রাইটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার বিভিন্ন দাবীতে মহকুমা ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করা হয়েছে। এদিন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা মূলতঃ সাফ কবলা, উইল, দানপত্র, বন্টননামা ও দলিলের নামজারি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন আইনী জটিলতা সম্পর্কে মহকুমা ম্যাজিস্ট্রেটের দৃষ্টি আকর্ষণ করেন ও উদ্ভূত সমস্যা সমাধানে কার্য্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী জানান। প্রতিনিধিদলে ছিলেন ডিড রাইটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি অপু দত্ত ও সম্পাদক মানিক কুমার বিশ্বাস সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা। মহকুমা ম্যাজিস্ট্রেট উদ্ভূত আইনী সমস্যাগুলো সম্পর্কে সম্যক অবহিত হন ও এ সম্পর্কে সমাধানের আশ্বাস দেন।

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top