News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির পতাকা তলে সামিল হলেন বিভিন্ন দলের প্রভাবশালী নেতৃত্বরা
Image

বিজেপির পতাকা তলে সামিল হলেন বিভিন্ন দলের প্রভাবশালী নেতৃত্বরা


আগরতলা, ২৪ আগস্ট:উপ নির্বাচনে বিরোধী শিবিরে প্রবল ধাক্কা। উপ নির্বাচন এগিয়ে আসতেই এবার বক্সনগর বিধানসভা কেন্দ্রে বিরোধী রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে শামিল হলেন ৫ জন প্রভাবশালী নেতৃত্ব। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে ৫ জন নেতৃত্ব বিরোধী দল ছাড়েন। যে কারণে উপভোটের আগে উল্লেখযোগ্য ধাক্কা খেল বিরোধী শিবির। এমনটাই দাবি করছে বিজেপি শিবির।  মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বক্সনগর মণ্ডলে সাংগঠনিক কর্মসূচি, উঠান বৈঠক সহ একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। কার্যকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় মূল্যবোধের উপর জোর দিয়ে তিনি বলেন, ‘‘বিজেপি সুশাসনের প্রতীক, বিজেপি উন্নয়নের প্রতীক। যারা এই রাজ্যে ৩৫ বছর ধরে সহিংসতা ও অব্যবস্থাপনা চালিয়েছে তাদের পক্ষে ভোট দেওয়া মানে দুর্নীতি, হত্যা এবং সন্ত্রাসবাদকে সমর্থন করা। আর ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার অর্থ উন্নয়ন এবং সুশাসনকে নিশ্চিত করা।’ এদিন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করা বিশিষ্ট নেতৃত্বের মধ্যে রয়েছেন- জয়দল‌ হোসেন (টিএমসি প্রার্থী ও ব্লক সভাপতি), মিনাক্ষী বেগম (টিএমসি ব্লক মহিলা কমিটির সভানেত্রী) জয়নাল হোসেন (টিএমসি ব্লক মাইনোরিটি সেল সভাপতি), জাকির হোসেন (কংগ্রেস জেলা কমিটি সম্পাদক) এবং শরীক আহমেদ (সিপিএম যুবনেতা)।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top