News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টির দেখা নেই তিলোত্তমায়; দক্ষিণে আর্দ্রতার অস্বস্তি, উত্তরবঙ্গে বর্ষণের সতর্কতা
Image

বৃষ্টির দেখা নেই তিলোত্তমায়; দক্ষিণে আর্দ্রতার অস্বস্তি, উত্তরবঙ্গে বর্ষণের সতর্কতা

কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে। ভারী বৃষ্টি হচ্ছে না বললেই চলে। তবে, বৃহস্পতিবার থেকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার এবং শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হলেও, তিলোত্তমায় থাকবে আর্দ্রতার অস্বস্তি, অনুভূত হবে ঘর্মাক্ত গরমও। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত। প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় জারি করা হয়েছে কমলা সতর্কতাও। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির বেশিরভাগ এলাকাতেই হতে পারে অতিভারী বৃষ্টি। এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে।

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top