News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী রামেশ্বর ওরাওঁন সহ আরও কয়েকজনের বাড়িতে অভিযান ইডির
Image

ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী রামেশ্বর ওরাওঁন সহ আরও কয়েকজনের বাড়িতে অভিযান ইডির

রাঁচী, ২৩ আগস্ট (হি.স) : ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী রামেশ্বর ওরাওঁন সহ কয়েকজন ব্যক্তির বাড়িতে তল্লাশি চালালো ইডি।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বুধবার সকালে মদ ব্যবসায়ী যোগেন্দ্র তিওয়ারি, ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী রামেশ্বর এবং অন্যান্য কয়েকজন ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালায়। ইডির আধিকারিকরা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি ছাড়াও দেওঘর, ধানবাদ, দুমকা গোড্ডা সহ ৩২টি জায়গায় এই তল্লাশি অভিযান চালায়।

ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী রামেশ্বর ওরাওঁনের ছেলে রোহিত ওরাওঁ এবং নেক্সজেনের বিনয় সিংয়ের বাড়িতেও বুধবার সকালে ইডির আধিকারিকরা অভিযান চালায় বলে সূত্রের তরফে জানা গিয়েছে।

রামেশ্বর ওরাওঁনের বাসভবনের বাইরে জওয়ানদের মোতায়েন করে ইডির আধিকারিকরা এই অভিযান চালায়। ঝাড়খণ্ডের বিশিষ্ট মদ ব্যবসায়ী যোগেন্দ্র তিওয়ারি এবং তার সহযোগীদের বাড়িতেও বুধবার সকাল সাড়ে ৮টা থেকে এই অভিযান চালায় ইডি।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top