News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যাত্রীদের সাথে দুর্ব্যবহার করলে পারমিট বাতিল করে দেওয়া হবে: সুশান্ত 
Image

যাত্রীদের সাথে দুর্ব্যবহার করলে পারমিট বাতিল করে দেওয়া হবে: সুশান্ত 

আগরতলা, ২৩ আগস্ট।। যাত্রীদের সাথে দুর্ব্যবহার করলে পারমিট বাতিল করে দেওয়ার কড়া হুশিয়ারি দিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বুধবার আগরতলাস্থিত এম.বি.বি বিমান বন্দরের পুরনো যাত্রী টার্মিনাল ভবনের কনফারেন্স হলে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান অভিজিৎ দেব, পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, কমিশনার সুব্রত চৌধুরী, এম.বি.বি বিমান বন্দরের অধিকর্তা কৈলাস চন্দ্রমীণা, ত্রিপুরা পুলিশের আইজি মনচাক ইপ্পার, পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক রাজীব দত্ত, পশ্চিম জেলার পুলিশ সুপার ড.কিরণ কুমার কে, পশ্চিম জেলার ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস, চিফ মোটর ভেহিকেল ইন্সপেক্টর বিজয় দেববর্মা সহ অন্যান্যরা। এইদিন মূলত বিমান বন্দরে বেহাল অটো পরিষেবা ও অটো চালকদের দাদাগিরি নিয়ে আলোচনা হয়।এমবিবি বিমান বন্দরের অটো চালকদের পক্ষ থেকেও এক প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিল। এমবিবি বিমান বন্দরে অটো চালকদের দাদাগিরি নিয়ে এইদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী তীব্র অসন্তোষ ব্যক্ত করেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী এইদিন অটো চালকদের হুশিয়ারি দিয়ে বলেন অটো চালকদের নিয়ে নিয়মিত বৈঠক করার মতো সময় নেই প্রশাসনিক আধিকারিকদের। যে সকল অটো চালক যাত্রীর সাথে দুর্ব্যবহার করবে তাদের পারমিট বাতিল করে দেওয়া হবে। অটো চালকরা নিজে থেকে সহসাই ঠিক না হলে বেসরকারি এজেন্সির মাধ্যমে অটো, ট্যাক্সি পরিষেবা সহসাই চালু করে দেওয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top