News Flash

  • Home
  • প্রধান খবর
  • জিরিবামের জেলাশাসকের দায়িত্ব নিতে অস্বীকার, বরখাস্ত মণিপুরের আইএএস অফিসার
Image

জিরিবামের জেলাশাসকের দায়িত্ব নিতে অস্বীকার, বরখাস্ত মণিপুরের আইএএস অফিসার

ইমফল, ২৩ আগস্ট (হি.স.) : জিরিবামের জেলাশাসক হিসেবে দায়িত্ব নিতে অস্বীকার করার খেসারত দিতে হয়েছে জনৈক আমলাকে। জিরিবামের জেলাশাসকের দায়িত্ব নিতে পারবেন না বলায় আইএএস এন রবেন সিংকে সটান বরখাস্ত করে দিয়েছে মণিপুর সরকার।

মণিপুরের মুখ্যসচিব বিনীত জোশি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্র্যাটিভ সার্ভিস (ডিসিপ্লিন অ্যান্ড আপিল) রুল ১৯৬৯-এর ৩ বিধিবলে ভারতীয় প্রশাসনিক পরিষেবা (আইএএস) আধিকারিক এন রবেন সিংকে অবিলম্বে বরখাস্ত করেছেন৷ বরখাস্তের সময়কালে এন রবেন সিং সদর দফতর ইমফলে থাকবেন এবং তিনি উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে পূর্বানুমতি না নিয়ে সংশ্লিষ্ট সদর দফতর ত্যাগ করতে পারবেন না, বলা হয়েছে সাসপেনশন অর্ডারে।

প্রসঙ্গত, রাজ্যের কর্মচারী ও প্রশাসনিক সংস্কার বিভাগ গত ২ আগস্ট এন রবেন সিংকে মণিপুরের জিরিবাম জেলার ডেপুটি কমিশনার হিসেবে বদলির আদেশ জারি করেছিল।

বদলির ওই আদেশ পেয়ে আইএএস অফিসার রবেন সিং গত ১২ আগস্ট সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষকে একটি আবেদনপত্র জমা দিয়েছিলেন। তাতে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক হিংসাজনিত পরিস্থিতির উল্লেখ করে জিরিবামের জেলাশাসকের দায়িত্ব নিতে অস্বীকার করেছেন।

বিশ্বস্ত এক সূত্রের দাবি, বরখাস্ত আইএএস অফিসার এন রবেন সিং নিজে একজন মেইতেই জনগোষ্ঠীয় ব্যক্তি। তাই কুকি-অধ্যুষিত এলাকায় তাঁর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকা রয়েছে বলে নাকি আবেদনপত্রে উদ্বেগ ব্যক্ত করে জিরিবামে যেতে আপত্তি করেছেন তিনি। তবে অতীতে তাঁকে যে ঘন ঘন বদলি করা হয়েছে, তার উল্লেখ করে ইচ্ছা প্রকাশ করেছেন, যে উপত্যকার জেলা সাম্প্রদায়িক সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব যে কোনও জেলায় ডেপুটি কমিশনার হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হলে সেখানে তিনি যেতে রাজি।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top