News Flash

Image

একাধিক দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ 

আগরতলা, ২৩ আগস্ট।। একাধিক দাবি নিয়ে জাতীয় সড়ক অবরোধে শামিল হল বাস জীপ চালক সংঘ। বুধবার সকালে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট ১৩ দফা দাবি নিয়ে আসাম আগরতলা ৮ নং জাতীয় সড়ক অবরোধে বসে বাস জীপ চালক সংঘের শ্রমিকরা। দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল ১৫ কিলোমিটারের অধিক ও অটো, রিকশা পারমিট বন্ধ করা, কমলপুর থেকে কোন ধরনের ই রিকশা পারমিট ছাড়া যাত্রী বহন না করা।কোভিড ১৯ চলাকালীন সময় থেকে এখন পর্যন্ত ফিটনেস ও জরিমানা এককালীন মুকুব করা।  ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ, কথা বলে অবরোধকারীদের সাথে, কিন্তু অবরোধকারীদের বক্তব্য জেলা শাসক ঘটনাস্থলে না আসলে অবরুদ্ধ তোলা হবে না। অবরোধ  অনির্দিষ্টকালের জন্য। পরে ডি সি এম এবং মহকুমা পুলিশ আধিকারিক ছুটে এসে অবরোধকারীদের আশ্বাস দিলে পথ অবরোধ মুক্ত হয়। আশ্বাস দেওয়া হয়েছে আগামী ২৫ আগস্ট তাদেরকে নিয়ে জেলাশাসকের সাথে বৈঠকে মিলিত হবে। 

Releated Posts

অবশেষে নদী থেকে উদ্ধার ৮ বছরের শিশুর মৃতদেহ, উদ্ধারকাজ ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ হওয়া আট বছরের শিশু আজমির ইসলামের মৃতদেহ দীর্ঘ কয়েক ঘণ্টার তল্লাশির…

ByByReshmi Debnath Aug 24, 2026

১১ দফা দাবিতে ই-রিকশা শ্রমিক সংঘের মিছিল, জেলা শাসককে ডেপুটেশন

আগরতলা, ২৪ আগস্ট: ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ই-রিকশা শ্রমিক সংঘ, ত্রিপুরা প্রদেশের তরফ থেকে শহরে মিছিল বের…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

কাঁঠালিয়ায় বাড়ি থেকে উদ্ধার বিশালাকার পাইথন, সাপ দেখতে ভিড় এলাকাবাসীর

কাঁঠালিয়া, ২৪ আগস্ট: গভীর রাতে বাড়ির ভিতর থেকে উদ্ধার হল প্রায় ৯ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

শান্তিরবাজারে টিউমারে আক্রান্ত ৯ বছরের আয়ুষী, চিকিৎসার জন্য মানবিক আবেদন পরিবারের

শান্তিরবাজার, ২৪ আগস্ট: মারণ রোগ টিউমারের সঙ্গে লড়াই করছে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের মাস্টারপাড়া এলাকার ৯ বছরের শিশু আয়ুষী…

ByByTaniya Chakraborty Aug 24, 2026
Scroll to Top