News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের চাকরি কেলেঙ্কারির অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসী
Image

ফের চাকরি কেলেঙ্কারির অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসী

 আগরতলা,২৩ আগস্ট, : চাকরি কেলেঙ্কারির অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসী। ঘটনা চড়িলাম ব্লকের অন্তর্গত রংমালা পশ্চিম দুরন্ত পাড়ার অঙ্গনওয়াড়ি সেন্টারে। জানা যায়, বুধবার সকালে  চড়িলাম ব্লকের অন্তর্গত রংমালা পশ্চিম দুরন্ত পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে শর্মিলা দেববর্মা দীর্ঘ পাঁচ বছর যাবৎ সহযোগী হিসেবে কাজ করছিলেন। জানা যায় মৃত মঞ্জুরানী দেববর্মা দুরন্ত পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের  জন্য নিজের জমি দিয়েছিলেন।
 যার পরিবর্তে মঞ্জুরানী দেববর্মাকে সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে সহকর্মী হিসেবে চাকরি দেওয়া হয়েছিল। গত পাঁচ বছর পূর্বে মঞ্জুরানী দেববর্মার মৃত্যুর পর তার মেয়ে শর্মিলা দেববর্মা হেল্পার হিসেবে সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে চাকরি করে আসছিলেন। কিন্তু বুধবার থেকে শর্মিলা দেববর্মার অজান্তেই সে সেন্টারে কিরণমালা দেববর্মা নামে নতুন একজন সহযোগীকে নিয়োগ করেছেন পরিচালন কমিটি। তারপর এদিন শর্মিলা দেববর্মা এলাকাবাসী অঙ্গনওয়াড়ি সেন্টারে চাকরির কেলেঙ্কারির অভিযোগ তুলে সেন্টারে তালা ঝুলিয়ে দেয়। পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত তার সুষ্ঠু তদন্ত হবে ততক্ষণ পর্যন্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলানো থাকবে বলে জানান শর্মিলা দেববর্মা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। জেলা সমাজ শিক্ষা আধিকারিক উত্তম কুমার দাসের সঙ্গে আলোচনা করবেন বলে জানান বিশ্রামগঞ্জ থানা পুলিশ। তবে অঙ্গনওয়াড়ি সেন্টারের তালা দেওয়া নিয়ে গোটা গ্রামের মানুষ একত্রিত হয়ে যায়। কারণ সহযোগী হিসাবে প্রথম দাবিদার শর্মিলা দেববর্মা। কি করে রংমালা ভিলেজ এমন একটা সিদ্ধান্ত নেয় যা ভেবে পাচ্ছে না শর্মিলা সহ গ্রামের মানুষ। পাঁচ বছর ধরে শর্মিলা এই অঙ্গনওয়াড়ি সেন্টারে সহযোগী হিসেবে কর্মরত আছেন। সবকিছু জেনে শুনে বুঝে কেন কিরণমালা দেববর্মাকে সহকর্মী পদে নিয়োগ করা হলো সেটাই বুঝে উঠতে পারছেন না এলাকাবাসী সহ শর্মিলা দেববর্মা। শর্মিলা সহ গ্রামের মানুষের দাবি শর্মিলাকে অঙ্গনওয়াড়ি সেন্টারের সহকর্মী পদে নিয়োগ করতে হবে।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top