News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতিতে শান্তির বাজার জেলা হাসপাতালের সাফাই কর্মীরা
Image

অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতিতে শান্তির বাজার জেলা হাসপাতালের সাফাই কর্মীরা

আগরতলা, ২২ আগস্ট।। নিয়মিত বেতনের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি আন্দোলনে সামিল হল শান্তিরবাজার জেলা হাসপাতালের সাফাই কর্মীরা। ঘটনার বিবরনে জানা যায়, শান্তিরবাজার জেলা হাসপাতালে কর্মরত সাফাই কর্মীরা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও নির্দিষ্ট সময়ে তারা বেতন পাচ্ছে না। এই সাফাই কর্মীরা কাজে যোগদান করার পর থেকে সংশ্লিষ্ট কোম্পানির আধিকারিকরা তাদের সাথে কোন ধরনের যোগাযোগ করেনি এখনো পর্যন্ত, এমনই অভিযোগ তাদের।এমনকি কর  অধীনে তারা কাজ করছেন তাও তারা জানতে পারছে না। তাই মঙ্গলবার থেকে হাসপাতালের সাফাই কর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আন্দোলনে সামিল হয়েছে। তাদের দাবি দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট কোম্পানির লোকজন তাদের সাথে যোগাযোগ করতে হবে। অন্যথায় তারা কাজ শুরু করবে না। ঘটনায় উত্তপ্ত হাসপাতাল চত্তর। 

Releated Posts

হারানো ২৬টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল পশ্চিম থানার পুলিশ

আগরতলা, ২৪ আগস্ট: হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আগরতলার পশ্চিম থানার পুলিশ।…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখর কমলপুর, শিববাড়ির পথে হাজারো ভক্তের কাওয়ার যাত্রা

আগরতলা, ২৪ আগস্ট: ভক্তি, বিশ্বাস আর মহাদেবের প্রতি অগাধ ভালোবাসায় আজ আধ্যাত্মিক আবহে মুখর হয়ে উঠল কমলপুর মহকুমা।…

ByByReshmi Debnath Aug 24, 2026

অবশেষে নদী থেকে উদ্ধার ৮ বছরের শিশুর মৃতদেহ, উদ্ধারকাজ ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ হওয়া আট বছরের শিশু আজমির ইসলামের মৃতদেহ দীর্ঘ কয়েক ঘণ্টার তল্লাশির…

ByByReshmi Debnath Aug 24, 2026

১১ দফা দাবিতে ই-রিকশা শ্রমিক সংঘের মিছিল, জেলা শাসককে ডেপুটেশন

আগরতলা, ২৪ আগস্ট: ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ই-রিকশা শ্রমিক সংঘ, ত্রিপুরা প্রদেশের তরফ থেকে শহরে মিছিল বের…

ByByTaniya Chakraborty Aug 24, 2026
Scroll to Top