News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহরকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নিল কৈলাশহর পুর পরিষদ
Image

শহরকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নিল কৈলাশহর পুর পরিষদ

আগরতলা, ২২ আগস্ট।। কৈলাসহর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে কৈলাসহর শহরে অবৈধভাবে নির্মিত বেশ কিছু দোকান পাটের নির্মাণ সামগ্রী ভেঙে দেওয়া হয়। কৈলাসহর পুর পরিষদ এবং কৈলাসহর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে কৈলাসহর শহরের পানিচৌকি বাজার, সেন্ট্রাল রোড সহ বেশ কয়েকটি এলাকায় অবৈধ নির্মাণ সামগ্রী ভেঙে ফেলা হয়। অভিযানে ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট রাজীব দত্ত সহ অন্যান্য আধিকারিক।
অভিযান শেষে কৈলাসহরের মহকুমাশাসক প্রদীপ সরকার জানান, অবৈধভাবে দোকান পাঠ নির্মানের ফলে বাজারে এবং শহরের রাস্তা ছোটো হচ্ছে। এর ফলে পথচারীদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে এবং বড় গাড়ি শহরের বাজারে প্রবেশ করতে পারছে না। বাজারে অগ্নি সংযোগ হলে সেইসময় অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি বাজারে প্রবেশ করতে পারে না।
তাছাড়া শহর অপরিচ্ছন্ন থাকছে এবং শহর নোংরা হচ্ছে। তাই মঙ্গলবার সকালে শহরে অবৈধ নির্মাণ সামগ্রী ভেঙে ফেলা হয়েছে বলে মহকুমাশাসক প্রদীপ সরকার জানান। এছাড়াও মহকুমাশাসক জানান যে, প্রশাসনের উদ্যোগে নিয়মিতভাবেই কৈলাসহর মহকুমার বিভিন্ন বাজার এলাকায় অবৈধ নির্মাণ সামগ্রী ভেঙে ফেলা হচ্ছে। গত কিছুদিন পূর্বে কৈলাসহরের গৌরনগর বাজারে এবং ভগবান নগর এলাকায় জেলা হাসপাতাল চত্বরে অবৈধ নির্মাণ সামগ্রী ভেঙে ফেলা হয়েছে। তাছাড়া টিলাবাজার, বাবুরবাজার, ইরানি ইত্যাদি এলাকায় কয়েক মাস পূর্বে অবৈধ নির্মাণ সামগ্রী ভেঙে ফেলা হয়। এবং এই বাজার গুলোতে আগামী কিছু দিনের মধ্যে আবার অভিযান করা হবে বলেও জানান মহকুমাশাসক প্রদীপ সরকার।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top