News Flash

  • Home
  • দিনের খবর
  • পেঁয়াজ চাষিদের অভয় দিলেন গোয়েল, বললেন কোনও কৃষকের ভয় পাওয়ার দরকার নেই
Image

পেঁয়াজ চাষিদের অভয় দিলেন গোয়েল, বললেন কোনও কৃষকের ভয় পাওয়ার দরকার নেই

নয়াদিল্লি ও মুম্বই, ২২ আগস্ট (হি.স.): পেঁয়াজ চাষিদের অভয় দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন, কোনও কৃষকের ভয় পাওয়ার দরকার নেই। মহারাষ্ট্রে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ২ লক্ষ টন পেঁয়াজ সংগ্রহ শুরু হয়েছে মঙ্গলবার থেকেই। মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী ধনঞ্জয় মুন্ডে এদিন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালের সঙ্গে দেখা করেছেন এবং মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিদের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেছেন।

এদিন পেঁয়াজ চাষিদের অভয় দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, “আমরা সকলেই জানি, গত কয়েকদিনে ভারত সরকারের নির্দেশ অনুসারে নাফেড এবং এনসিসিএফ নাসিক, লাসলগাঁও, আহমেদনগর এবং এই অঞ্চল থেকে ৩ লক্ষ টন পেঁয়াজ কিনেছে… পেঁয়াজের উপর ৪০ শতাংশ রফতানি কর আরোপ করা হয়েছে। ভারতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ পাওয়া যাচ্ছে…মঙ্গলবার বেলা ১১টা থেকে নাফেড এবং এনসিসিএফ নাসিক, পিম্পলগাঁও, লাসলগাঁও, আহমেদনগর এবং সমগ্র অঞ্চল থেকে আরও ২ লক্ষ টন পেঁয়াজ কেনা শুরু করেছে। প্রয়োজনে ভবিষ্যতে আরও কেনাকাটা করা হবে। নাফেড এবং এনসিসিএফ মধ্যপ্রদেশ এবং গুজরাট এবং অন্যান্য এলাকা থেকে পেঁয়াজ কিনবে, যাতে কৃষকরা উৎপাদিত পণ্যের সঠিক দাম পায়। কোনও কৃষকের চিন্তা করার দরকার নেই।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top