News Flash

  • Home
  • খেলা
  • ফুটবল প্রেমী দর্শকদের ভালো খেলা উপহার দিতে মরিয়া দু-দল
Image

ফুটবল প্রেমী দর্শকদের ভালো খেলা উপহার দিতে মরিয়া দু-দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট।।শিল্ডের প্রথম ম্যাচেই লড়াই করলেও হারতে হয়েছিলো। এবার জয় দিয়ে মরশুম শুরু করতে বদ্ধপরিকর জুয়েলস অ্যাসোসিয়েশনের ফুটবলাররা। ইতোমধ্যে বাড়ানো হয়েছে শক্তি। মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেন কালিংপঙ এর দুই ফুটবলার। ওই দুই ফুটবলার কতটা ফিট তা জানা নেই কোচ আবু তাহের-‌এর। ওই অবস্থায় বুধবার উদ্বোধনী ম্যাচ খেলতে মাঠে নামছে জুয়েলস। প্রতিপক্ষ ত্রিবেণী সঙ্ঘ। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। দুদলই এদিন প্রস্তুতি সেরে নেয়। ত্রিবেণী সঙ্ঘের বিরুদ্ধে আগামীকাল আক্রমনাত্মক খেলার পরিকল্পনা নিয়েছেন জুয়েলস কোচ আবু তাহের। তাই দল ৪-‌২-‌৪ ছকে সাজানোর পরিকল্পনা নিয়েছেন। আপাতত সিদ্ধান্ত নিয়েছেন কোচ, বহি:রাজ্য থেকে মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেওয়া দুই ফুটবলারকে উদ্বোধনী ম্যাচে প্রথম একাদশে রাখবেন না। প্রয়োজনে দ্বিতীয়ার্ধের শেষ দিকে মাঠে নামানো হতে পারে। এনিয়ে আবু তাহেরের বক্তব্য , কী অবস্থায় ওই দুই ফুটবলার রয়েছে তা অজানা তাঁর। কারন দলের সঙ্গে অনুশীলন করতে পারেনি দুজন। তাই আজ প্রথম একাদশে না খেলানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে জুয়েলসকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ত্রিবেণী সঙ্ঘের কোচ রাজু লামা। বলেন,”যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমার ছেলেরা ভয় পায়নি। শেষ মিনিট পর্যন্ত লড়াই করবে ছেলেরা। সহজেই বিপক্ষ দলকে জয় পেতে দেবও না”। মনিপুর, মিজোরাম এবং শিলঙ-‌ ওই ৩ রাজ্যের ৩ ফুটবলার রয়েছে রাজু লামার দলে। মাঝমাঠই দলের সম্পদ বলে মনে করছেন ত্রিবেণী সঙ্ঘের কোচ।‌‌ মোটকথা, দু-দল জয়ের পাশাপাশি ভালো খেলা দর্শকদের উপহার দিতেও মরিয়া হয়ে রয়েছে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top