News Flash

  • Home
  • প্রধান খবর
  • বানারহাটে ট্রাকের সঙ্গে ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ
Image

বানারহাটে ট্রাকের সঙ্গে ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ

গয়েরকাটা, ২২ আগস্ট (হি.স.): কোচবিহারের বানারহাটে টাইলস বোঝাই ট্রাকের সঙ্গে ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বানারহাট থানার অন্তর্গত গয়েরকাটা চা বাগান সংলগ্ন এলাকায়। এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। চালকরা পলাতক রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার দুপুরের এই ঘটনায় ছোট গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুটিতে ধাক্কা মারে। যার ফলে দুমড়ে মুচরে যায় ট্রাকটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বানারহাট ট্রাফিক গার্ডের পুলিশ। পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে নিজেদের হেপাজতে নেয়। যদিও এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। চালকরা পলাতক রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top