News Flash

  • Home
  • প্রধান খবর
  • জেপি নাড্ডা হিমাচলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন
Image

জেপি নাড্ডা হিমাচলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন

নাহন, ২০ আগস্ট (হি.স) : হিমাচল প্রদেশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ রবিবার সকালে সিরমাউর জেলার পাওন্তা সাহেব বিধানসভা কেন্দ্রে যান বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এখানে সিরমাউরি তাল এবং অন্যান্য ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন নাড্ডা৷

নাড্ডা ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, বিজেপি রাজ্য সভাপতি ডঃ রাজীব বিন্দল, সিমলা সংসদীয় কেন্দ্রের সাংসদ সুরেশ কাশ্যপ, স্থানীয় বিধায়ক সুখরাম চৌধুরীও রবিবার হিমাচলের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে উপস্থিত ছিলেন।
নাড্ডা সিরমাউরি তালসহ রাজবনে ত্রাণ শিবির পরিদর্শন করেন ৷ বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ক্ষতিগ্রস্ত এলাকায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের অবস্থা জানতে চান। তাঁদের সবরকমের সাহায্যের প্রতিশ্রুতিও দেন নাড্ডা৷

নাড্ডা জানান, কেন্দ্রীয় সরকার হিমাচলের জন্য উদ্বেগ প্রকাশ করেছে ৷ কেন্দ্রীয় সরকার এই বিপর্যয়ের সময়ে রাজ্য সরকারের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে চায় ৷ কেন্দ্রীয় সরকার হিমাচলের ক্ষতিগ্রস্ত এলাকায় সমস্তরকমের সাহায্যের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন জেপি নাড্ডা৷

Releated Posts

অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতায় তৃণমূলের সৌগত রায়, বললেন ‘সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ হবে’

কলকাতা, ১২ জুলাই (আইএএনএস) : অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) নিয়ে ফের বিরোধিতার সুর শোনা…

ByBySandeep Biswas Jul 12, 2026

শ্রী বদ্রীনাথ ধামে অনুদান আত্মসাতের অভিযোগ: তদন্ত রিপোর্ট জমা, একাধিকবার চুরির ইঙ্গিত

চামোলি, ১২ জুলাই (আইএএনএস) : শ্রী বদ্রীনাথ ধামে ভক্তদের দান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগে গঠিত বিশেষ তদন্তকারী…

ByBySandeep Biswas Jul 12, 2026

ওমান উপকূলে জাহাজে হামলা: ভারতীয় নাবিক নিখোঁজ, উত্তেজনা কমানোর আহ্বান নয়াদিল্লির

নয়াদিল্লি, ১২ জুলাই: ওমান উপকূলে সাইপ্রাসের পতাকাবাহী কন্টেনার জাহাজ জিএফএস গ্যালাক্সি-তে হামলার ঘটনায় এক ভারতীয় ক্রু সদস্য নিখোঁজ…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

মোদির তিন দেশের সফরে কৌশলগত সম্পর্কের নতুন দিগন্ত, ইউরেনিয়াম সরবরাহে সম্মতি অস্ট্রেলিয়ার

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরকে ভারতের দীর্ঘমেয়াদি কৌশলগত, প্রতিরক্ষা ও…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top