News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিআইএম সরকার বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ইতিহাস এবং আধুনিক ত্রিপুরা গড়ে তোলার কোন পরিকল্পনা গ্রহণ করেনি : মুখ্যমন্ত্রী
Image

সিপিআইএম সরকার বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ইতিহাস এবং আধুনিক ত্রিপুরা গড়ে তোলার কোন পরিকল্পনা গ্রহণ করেনি : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ আগস্ট।। মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার । দিনটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হয় এদিন ।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বক্তব্য রেখতে গিয়ে বলেন রাজ্যে শেষ মহারাজ ছিলেন বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। ২০১৮ সালের আগে রাজ্যে যে সরকার প্রতিষ্ঠিত ছিল তারা কখনো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের ইতিহাস এবং আধুনিক ত্রিপুরা গড়ে তোলার যে পরিকল্পনা ছিল সেটা সামনে আনে নি। কিন্তু ২০১৮ সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আগের সরকারের মতো ভোট বাক্সের জন্য রাজনীতি না করে মহারাজের প্রতি যথাযথ সম্মানের ব্যবস্থা করা হয়। মহারাজার যে শান্তি সম্প্রীতি রাজ্যে বজায় রাখার চেষ্টা করেছেন সেটা যাতে অটুট থাকে সেদিকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার দায়িত্ব পালন করে চলেছে। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে জনজাতিদের আরো বেশি উন্নয়নের কথা ভেবে অর্থ রাশি বরাদ্দ বাড়ানো হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শনিবার সকালে আগরতলা শহরে এক শোভাযাত্রার আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বলেন রাজ্যের শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৫তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য আধুনিক ত্রিপুরায় রূপকার ছিলেন। মহারাজের চিন্তাভাবনার প্রতি সম্মান জানিয়ে বর্তমান সরকার কাজ করে চলেছে বলে জানান তিনি। পরবর্তী সময় মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বটতলা এলাকার শ্মশান ঘাটে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এদিন সারাদিন ব্যাপী যথাযথ মর্যাদার সাথে মহারাজার বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্ম জয়ন্তী উদযাপন করা হয় সারা রাজ্যে।

Releated Posts

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top