News Flash

  • Home
  • দেশ
  • যমুনার জলস্তর আরও নীচে নামল, এবার পৌঁছল ২০৩.৯৭ মিটারে
Image

যমুনার জলস্তর আরও নীচে নামল, এবার পৌঁছল ২০৩.৯৭ মিটারে

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): দিল্লিতে বিপদসীমার আরও নীচে নেমে গিয়েছে যমুনার জলস্তর। শুক্রবার সকাল ৭টা নাগাদ দিল্লিতে যমুনার জলস্তর নেমে ২০৩.৯২ মিটারে পৌঁছে যায়, যা বিপদসীমার অনেকটাই নীচেই। এর আগে গত বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ দিল্লিতে যমুনার জলস্তর রেকর্ড করা হয়েছিল ২০৪.৪২ মিটার, শুক্রবার সকালে তা অনেকটাই কমে গিয়ে ২০৩.৯৭ মিটারে পৌঁছেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত দশটা নাগাদ বিপদসীমা (২০৫.৩৩) অতিক্রম করে ২০৫.৩৯ মিটারে পৌঁছে যায় যমুনার জলস্তর। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে প্রবল ভারী বৃষ্টিপাতের কারণেই যমুনার জলস্তর নতুন করে বৃদ্ধি পাচ্ছিল। হিমাচল ও উত্তরাখণ্ডে বৃষ্টি খানিকটা কমেছে, আর বৃষ্টি কমতেই যমুনার জলস্তরও নিম্নমুখী।

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top