News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উড়ালপুলের নিচ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার 
Image

উড়ালপুলের নিচ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার 

আগরতলা, ১৮ আগস্ট: রাজধানীর বটতলা উড়ালপুলের নিচ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে।পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত নেশা সেবনের ফলে মৃত্যু হয়েছে ওই যুবকের।কারণ,মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন দীর্ঘ চার বছর ধরে ওই যুবক নেশা সামগ্রী সেবন করতেন।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  হাসপাতালে পাঠিয়েছেন।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে প্রত্যক্ষদর্শীরা  রাজধানীর বটতলা উড়ালপুলের নিচে এক যুবকের মৃতদেহ দেখতে পায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশী তদন্তে জানা যায় মৃত যুবক জয়নগর মহাবীর সংলগ্ন এলাকায় বাসিন্দা বিজয় সূত্রধর (২৪)।মৃত যুবকের পিতা জানিয়েছেন দীর্ঘ চার বছর ধরে নেশা আসক্ত ছিল বিজয়।

Releated Posts

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

ফাঁকা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: ফাঁকা বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লকার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

কর্তব্য পালনের ফাঁকে দেবশিল্পীর আরাধনা, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত টিএসআর জওয়ানরা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দেও মেতে উঠেছেন টিএসআর জওয়ানরা। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top