News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিমাচল বিপর্যয়ে ছত্তিশগড়ের সাহায্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ মুখ্যমন্ত্রী সুখুর
Image

হিমাচল বিপর্যয়ে ছত্তিশগড়ের সাহায্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ মুখ্যমন্ত্রী সুখুর

শিমলা, ১৮ আগস্ট (হি.স) : হিমাচল প্রদেশের বিপর্যয়ের জন্য ছত্তিশগড় সরকারের তরফে সাহায্য পেয়ে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু তাদের ধন্যবাদ জানিয়েছেন।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু শুক্রবার বলেন, ছত্তিশগড় রাজ্য সরকার হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে যে দুর্যোগ তৈরি হয়েছে তার মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ছত্তিশগড় সরকার, হিমাচলকে দুর্যোগের জন্য ত্রাণ তহবিল হিসাবে ১১ কোটি টাকা দান করেছে।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই সহায়তা দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্থ মানুষরা এই সাহায্যে পেয়ে খুবই উপকৃত হবে। তিনি আরও বলেন, অতিবৃষ্টির কারণে রাজ্যে দশ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। রাজ্য সরকার যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও পুনর্বাসনের কাজ চালাচ্ছে।তিনি সমস্ত সাহায্যকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top