News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) যাদবপুরের ঘটনায় আরও ৬ গ্রেফতার, ছাত্রের রহস্য-মৃত্যুতে ধৃতের সংখ্যা বেড়ে ৯
Image

(আপডেট) যাদবপুরের ঘটনায় আরও ৬ গ্রেফতার, ছাত্রের রহস্য-মৃত্যুতে ধৃতের সংখ্যা বেড়ে ৯

কলকাতা, ১৬ আগস্ট (হি.স.): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় বর্তমান ও প্রাক্তন পড়ুয়া মিলিয়ে আরও ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। এ নিয়ে যাদবপুরকাণ্ডে মোট গ্রেফতারির সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৯। সূত্রের খবর, রাতভর জিজ্ঞাসাবাদ করার পর ৬ জনকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, বুধবার জিজ্ঞাসাবাদের পর ধৃতদের মধ্যে রয়েছে তিন প্রাক্তন ছাত্র। রাতভর জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতারির সিদ্ধান্ত নেন লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। প্রসঙ্গত, এর আগে যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরী এবং মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্ত নামে দুই সহ আবাসিককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-২ ব্লকের নীচ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয় প্রথম বর্ষের এক ছাত্র। পরে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পড়ুয়ার পরিবার র‌্যাগিংয়ের অভিযোগ তোলে। মৃত ছাত্রের বাবা পুলিশের কাছে লিখিত ভাবে খুনের অভিযোগ করেন। এই ঘটনায় বুধবার পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে হল ৯।

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার পর দিনই বাড়ি চলে এসেছিল অসিত সর্দার। কিন্তু আবার পড়াশোনা সংক্রান্ত কোনও কাজে কলকাতা গিয়েছিল। মঙ্গলবার রাতে বাড়ি ফিরে আবার কলকাতা চলে গিয়েছিল অসিত সর্দার। বুধবার সেই যাদবপুরের প্রাক্তনীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। যাদবপুরকাণ্ডে বুধবার অসিতের সঙ্গে গ্রেফতার হয়েছে আরও পাঁচ জন। যাঁদের মধ্যে তিন জন বর্তমান পড়ুয়া এবং বাকিরা প্রাক্তনী।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top