News Flash

  • Home
  • প্রধান খবর
  • খাড়গে-কে অহঙ্কারী বললেন জিতেনরাম, প্রধানমন্ত্রীর ঢালাও প্রশংসা এইচএএম প্রধানের মুখে
Image

খাড়গে-কে অহঙ্কারী বললেন জিতেনরাম, প্রধানমন্ত্রীর ঢালাও প্রশংসা এইচএএম প্রধানের মুখে

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ঢালাও প্রশংসা করলেন হিন্দুস্তানী আওয়াম মোর্চা (এইচএএম)-র প্রধান জিতেনরাম মানঝি। প্রধানমন্ত্রীর প্রশংসার পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের তীব্র সমালোচনা করেছেন তিনি। খাড়গে-কে অহঙ্কারী বলেছেন জিতেনরাম। বুধবার সকালে দিল্লিতে অটল সমাধি স্থল ‘সদাইভ অটল’-এ গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন হিন্দুস্তানী আওয়াম মোর্চা (এইচএএম)-র প্রধান জিতেনরাম মানঝি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “নিজ দলের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও, সবাইকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করেন মোদীজি। আগামী দিনে তিনি আবার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবেন। তিনি বাজপেয়ীজির মতো সম্পূর্ণ উন্নয়ন করতে চান…খাড়গে অহঙ্কারী, তাঁর কোনও ভিত্তি নেই। যেখানেই বিজেপি সরকারে নেই, সেখানেই দুর্নীতি। ১৭০০ কোটি টাকা দিয়ে তৈরি সেতুগুলি ডুবে যাচ্ছে। চারদিকে খুনসুটি। এই পরিস্থিতিতে তাঁরা ধর্মীয় রাজনীতি করেন, অথচ মোদীজি দেশ হিসেবে একসঙ্গে চলার কথা বলছেন।”

Releated Posts

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026

‘জোরালো কণ্ঠস্বর নয়, ঐকমত্যই নেতৃত্বের পরিচয়’, ব্রিকস সম্মেলন নিয়ে রাজনাথ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্বের ছাপ আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top