News Flash

  • Home
  • খেলা
  • ন্যূনতম গোলে লালবাহাদুরকে নকআউট করে ফরোয়ার্ড ক্লাব সেমিফাইনালে
Image

ন্যূনতম গোলে লালবাহাদুরকে নকআউট করে ফরোয়ার্ড ক্লাব সেমিফাইনালে

ফরওয়ার্ড:- ১(খানগাম)

লাল বাহাদুর:- ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট।। ভিনদেশী নেই। তবে ভিন রাজ্যের খেলোয়াড়দের উপরেই ভরসা। ভিন রাজ্যের ফুটবলারদের গোলেই মূলতঃ আগরতলার ফুটবল ক্লাবগুলো নিজেদের খেতাবের দাবিদার করে তুলছে। ন্যূনতম গোলে জয়। ‌ জার্সি প্রদান অনুষ্ঠানে এবং দলের খেলোয়ারদের নাম ঘোষণার সময় মূলতঃ ভালো খেলার কথা বলা হয়ে থাকলেও কার্যত ভালো খেলার পাশাপাশি খেতাব জয়টাকেও টার্গেট করে নিচ্ছে দলগুলো। বাস্তবতার নিরিখে এটাও স্বাভাবিক। ন্যূনতম গোলে এগিয়ে থাকা দল রক্ষণভাগকে চীনের প্রাচীরের সমতুল্য করে তোলার প্রয়াস নেয়। হাড্ডাহাড্ডি লড়াই, প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচ, সবই চোখে পড়ছে তবে দর্শকদের মন কেমন ভরছে বলে মনে হচ্ছে না। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত রাখাল মেমোরিয়াল নকআউট শিল্ড ফুটবলের সর্বশেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ, বুধবার ফরোয়ার্ড ক্লাব ন্যূনতম গোলে জয়ী হয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। এক গোলে হেরে নকআউট হতে হয়েছে ঐতিহ্যবাহী লাল বাহাদুর ব্যামাগারকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে লাল বাহাদুর ও ফরওয়ার্ডের প্রথমার্ধের লড়াই দর্শকরা টানটান উত্তেজনায় আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে উপভোগ করলেও কার্যত দু’দলের গোল মেশিন তথা স্ট্রাইকারের অভাব কিন্তু চোখে পড়েছে ঠিকই। বিগত সময়ে যে কাজটা মূলতঃ নাইজেরিয়া বা মিশর থেকে আগত ভিনদেশী খেলোয়াড়রা করে দিতেন, সেটাই এ যাত্রায় চোখে পড়ছে না বলে দর্শকরা হতাশ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মাথায় ফরোয়ার্ড ক্লাবের খানগাম হোরাম একটি গোল করে দলকে এক-শূন্যতে এগিয়ে দেয়। পরবর্তী সময়ে আরও গোলের প্রয়াস তারা জারি রাখলেও একদিকে যেমন সফল হয়নি, অপরদিকে লাল বাহাদুরের আক্রমণ ভাগের খেলোয়াড়রা একপ্রকার অলআউট খেলেও গোল পরিশোধের কোন সুযোগ পায়নি। শেষ পর্যন্ত হোরামের গোলটি জয় সূচক গোলের স্বীকৃতি পায় এবং ফরোয়ার্ড ক্লাব ন্যূনতম গোলে জয় ছিনিয়ে সেমিফাইনালে রামকৃষ্ণ ক্লাবের সঙ্গে মুখোমুখি হওয়ার ছাড়পত্র পেয়েছে। আগামী ১৮ আগস্ট রামকৃষ্ণ ক্লাব ও ফরওয়ার্ড ক্লাবের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, খেলার দুই অর্ধে দুদলের তিনজনকে লাল বাহাদুরের অবর্ণহরি এবং ফরওয়ার্ড ক্লাবের চৌংথাম সিং ও সাবাত জমাতিয়াকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন নির্মল ভট্টাচার্য, আব্দুল মজিদ চৌধুরী, প্রেম নার্জারি, পল্লব চক্রবর্তী ও লিটন সাহা। দিনের খেলা: প্রথম সেমিফাইনালে এগিয়ে চলো সংঘ খেলবে বীরেন্দ্র ক্লাবের বিরুদ্ধে। বিকেল তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top