News Flash

  • Home
  • খেলা
  • স্বাধীনতা দিবসের ক্রিকেট আসরে চ্যাম্পিয়ন প্রগতি-বি
Image

স্বাধীনতা দিবসের ক্রিকেট আসরে চ্যাম্পিয়ন প্রগতি-বি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট।।চ্যাম্পিয়ন প্রগতি ‘‌বি’ দল। ফাইনালে পরাজিত করলো প্রগতি ‘‌সি’ দলকে।‌‌ স্বাধীনতা দিবসের উপলক্ষে প্রগতি প্লে সেন্টারের উদ্যোগে ক্রিকেট আসরে। সেন্টারের ক্রিকেটারদের ৪ দলে ভাগ করে হয় টি-‌১০ ক্রিকেটের আসর। প্রগতি বিদ্যাভবন মাঠে। ফাইনালে প্রগতি ‘‌বি’‌ দল ১০ ওভার খেলে ৫৫ রান করে । জবাবে প্রগতি ‘‌সি’‌ দল ৫১ রান করতে সক্ষম হয়েছে। টুর্নামেন্টে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে মাহির্ণব লস্কর,সেরা ব্যাটসম্যান ইয়াশ দেববর্মণ,সেরা বোলার দেবপ্রিয় দে,সেরা ফিল্ডার অনিকেশ বিশ্বাস,ম্যাচ উইনিয়ার ঋদ্ধিমান কর,এবং রাহুল মিয়া।  ম্যাচে উদ্বোধন করেছেন কৃষ্ণ নগর ক্লাবের সম্পাদক গৌতম নন্দী।উপস্থিত ছিলেন কোচ নয়ন মনি দেববর্মণ। বৃষ্টির মধ্যে ও মাঠে অনেক দর্শক এবং অভিভাবক ছিলেন। আসরকে ঘিরে ক্রিকেটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।‌

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top