News Flash

  • Home
  • খেলা
  • খেতাব জয় ও ভালো খেলা, লক্ষ্য দুটোই এগিয়ে চল-‌র নেতৃত্বে স্টিফেন পল ডার্লং
Image

খেতাব জয় ও ভালো খেলা, লক্ষ্য দুটোই এগিয়ে চল-‌র নেতৃত্বে স্টিফেন পল ডার্লং

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট।।লক্ষ্য একটাই। রাজ্যবাসীকে ভালো খেলা উপহার দেওয়ার পাশাপাশি মরশুমে দ্বিমুকুট জয় করা। তা মাথায় রেখেই ভিনরাজ্যের একঝাঁক প্রতিভাবান ফুটবলার নিয়ে এবছর দল গড়লো ময়দানের ঐতিহ্যবাহী ক্লাব এগিয়ে চল সঙ্ঘ। গেলোবছর শিল্ড জয়ী ক্লাবে এবছর রয়েছে ভিনরাজ্যের ১০ জন প্রতিভাবান ফুটবলার। যাদের হাত ধরে এবারও শীর্ষ স্থান বজায় থাকবে আশা সবুজ-‌হলুদ দলের কর্তাদের। বুধবার ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে দৃঢ়তার সঙ্গে একথা জানান সচিব সুমন্ত গুপ্ত। এবছর এগিয়ে চলো সঙ্ঘকে নেতৃত্ব দেবেন স্টিফেন পল ডার্লং। ডেপুটি হিসাবে থাকবেনাসিফ আলি মোল্লা। বৃহস্পতিবার থেকে মরশুম শুরু করছে এগিয়ে চলো সঙ্ঘ। প্রতিপক্ষ বীরেন্দ্র ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ বিকেল ৩ টায় শুরু হবে ম্যাচটি। রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে। প্রতিপক্ষ কিছুটা দুর্বল হলেও যথেষ্ট সতর্কতায় মোড়া সুজিত হালদারের ছেলেরা। যথেষ্ট গুরুত্ব দিচ্ছে প্রতিপক্ষ দলকে, তা স্পষ্টভাবে জানালেন কোচ সুজিত হালদার। তবে কোচের মূল সমস্যা গোটা দলকে নিয়ে একসঙ্গে অনুশীলন করার সুযোগ পাননি। দলে ১৭ জন ফুটবলার থাকলেও বুধবার অনুশীলনে ছিলেন ১৫ জন ফুটবলার। তারপরও মরশুমে সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী ক্লাব। এদিকে বিদেশী ফুটবলার না থাকায় আসরের আকর্ষন কিছুটা হলে কমবে মনে করছেন এগিয়ে চলো সচিব। তবে তিনি বিশ্বাস করেন, “স্থানীয় ফুটবলার তোলার জন্য ফেডারেশনের ওই উদ্যোগ আগামীদিনে সফল হবেই”। ‌এদিন সাংবাদিক সম্মেলনে দলনায়ক স্টিফেন পল ডার্লং, সহ অধিনায়ক আসিফ আলি মোল্লা সহ ক্লাব কর্তাদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। এবছরও ক্লাবের জার্সি স্পনসর করে হিরো দ্বীপের কর্ণধার দ্বীপ দেবনাথ। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি চঞ্চল নন্দী, সহসভাপতি রাণা সাহা,যুগ্ম সচিব পরিমল সাহা, ফুটবল দলগঠনের দাযিত্ব থাকা দীপক বনিক , সদস্য গৌতম রায় এবং সুবল সাহা। দল:‌ বুদ্ধ দেববর্মা, নিমডুপ লেপচা, এম জয়ানন্দ সিং, আসিফ আলি মোল্লা (‌সহ অধিনায়ক), আফজল আনসারি, স্টিফেন পল ডার্লং (‌অধিনায়ক)‌, কৌতল জমাতিয়া, শিবা দেববর্মা, মহ:‌ শাহজাহান,বিকি থাপা, কর্ণ কলই, এমসা, পেম্বা রাই, রাজীব সাধন জমাতিয়া,‌ জাবেদাই ডার্লং, নাইসা জমাতিয়া এবং নিমা লেপচা। কোচ:‌ সুজিত হালদার, সহকারি কোচ:‌ কর্ণেন্দু দেববর্মা, ম্যানেজার:‌ অশ্বিনী ধানুক। ‌

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top