News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের কুকিতলে ২১টি গরু সহ দুটি বলেরো পিকআপ ভ্যান বাজেয়াপ্ত বিএসএফ-এর, আটক তিন
Image

করিমগঞ্জের কুকিতলে ২১টি গরু সহ দুটি বলেরো পিকআপ ভ্যান বাজেয়াপ্ত বিএসএফ-এর, আটক তিন

করিমগঞ্জ (অসম), ১৫ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী কুকিতলে ২১টি গরু উদ্ধার করেছেন বিএসএফ-এর জওয়ানরা। এর সঙ্গে তিন পাচারকারীকে আটক করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে গরু পাচারে ব্যবহৃত দুটি বলেরো পিকআপ ভ্যান।

আজ মঙ্গলবার দেশের ৭৭-তম স্বাধীনতা দিবসের ভোররাতে পাচারকারীদের কবল থেকে ২১টি গরু উদ্ধার করেছে বিএসএফ-এর গোয়েন্দা শাখা। পাশাপাশি গরু পাচারে ব্যবহৃত এমজেড ০৫ এ ০৮৮৮ এবং টিআর ০২ এল ১৫৫২ নম্বরের দুটি বলেরো পিকআপ ভ্যান এবং আটক করা হয়েছে তিন পাচারকারীকে।

জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ওপর ভিত্তি করে গত রাতে করিমগঞ্জ থেকে বিএসএফ-এর ১৩৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের নিয়ে অভিযান চালায় বিভাগীয় বিশেষ গোয়েন্দা শাখা। একাধিক স্থানে ওৎ পেতে থাকেন বিএসএফ জওয়ানরা। সাফল্য আসে ভোররাতে।

সূত্রের তথ্য অনুযায়ী ভোররাতে কুকিতল এলাকায় দুটি বলেরো পিকআপ ভ্যান আটক করে তাতে তালাশি চালিয়ে উদ্ধার করা হয় ২১টি গরু।

গরু পাচারের অভিযোগে আটক করা হয়েছে দুই গাড়ি চালক সহ মোট তিনজনকে। ধৃত তিনজন যথাক্রমে করিমগঞ্জের কানাইবাজার দেওবাড়ি এলাকার জনৈক আব্দুল মান্নানের ছেলে মাতাব হুসেন, পাথারকান্দির হাতিখিরা চা বাগানের জনৈক সত্যনারায়ণ ভরের ছেলে শ্রীরাম ভর এবং একই এলাকার জনৈক সুরেন্দ্র আঁকুড়ার ছেলে রতন আঁকুড়া।

দুটি বলেরো পিকআপ গাড়ি সহ ২১টি গরুর বাজারমূল্য আনুমানিক ২৬.৫৭ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে বিএসএফ সূত্র। বিএসএফ-এর জনৈক আধিকারিক জানান, পাচারকারীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে। নির্দিষ্ট ধারায় এজাহার দায়ের করে তাদের হস্তান্তর করা হয়েছে করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানায়। তিনি জানান, গরু পাচারের সঙ্গে আর কারা যুক্ত, তাদের খোঁজে তালাশি শুরু করেছে বিএসএফ।

আধিকারিকটি জানান, গরুগুলি করিমগঞ্জ জেলার রাতাবাড়ি এলাকা থেকে গাড়িতে বোঝাই করে ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা। তবে বিএসএফ জওয়ানদের কড়া নজরদারিতে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top