News Flash

  • Home
  • খেলা
  • ঐতিহ্যবাহী লালবাহাদুর ব্যামাগারের ফুটবলারদের হাতে জার্সি প্রদান
Image

ঐতিহ্যবাহী লালবাহাদুর ব্যামাগারের ফুটবলারদের হাতে জার্সি প্রদান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট।। ঐতিহ্যবাহী লালবাহাদুর ব্যায়ামাগারও প্রস্তুত রাখাল শীল্ডের নকআউট ম্যাচের জন্য। রবিবার থেকে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের রাখাল মেমোরিয়াল নক আউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে । আগামীকাল বিরতির পর ১৬ আগস্ট বুধবার তৃতীয় ম্যাচে ঐতিহ্যবাহী লাল বাহাদুর ব্যয়ামাগার খেলবে ফরোয়ার্ড ক্লাবের বিরুদ্ধে। সন্ধ্যায় নিজেদের ক্লাব গৃহে জার্সি প্রদান অনুষ্ঠানে ক্লাবের খেলোয়ারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। লাল বাহাদুর ব্যয়ামাগারের খেলোয়াড়দের জার্সি স্পন্সর করেছে টাটা মোটর্স, প্রোগ্রেসিভ অটোমোবাইলস। জার্সি প্রদান অনুষ্ঠানে লাল বাহাদুর ব্যানাগারের সভাপতি প্রণব সরকার, সংসারের টাটা মোটরস প্রোগ্রেসিভ অটোমোবাইলস-এর এম.ডি অমলেন্দু নাথ প্রমূখ উপস্থিত ছিলেন। কোচ সুজিত ঘোষ এবং ক্লাব সম্পাদক সহ ক্লাবের সকল কর্মকর্তা বৃন্দ এবারকার ক্লাব টিমে খেলোয়াড়রা মুখ্যত জয়ের লক্ষ্যে মাঠে নামবে বলে আশা প্রকাশ করছেন। উল্লেখ্য, রাজ্যের ও বহি:রাজ্যের খেলোয়াড়দের নিয়ে সমৃদ্ধ ক্লাব টিমের  মূল লক্ষ্য মাঠে ভালো খেলা উপহার দেওয়া। পাশাপাশি সাফল্যেরও লক্ষ্য রয়েছে খেলোয়ারদের মধ্যে। বেঙ্গল কেরালা সহ স্থানীয় ফুটবলারদের নিয়ে  সমৃদ্ধ পুরো টিমকে প্রায় সপ্তাহ খানেক ধরে দারুন ভাবে প্র্যাকটিস করিয়ে নিজেদের মধ্যে বেশ বোঝাপড়া তৈরি করে নিয়েছেন কোচ সুজিত ঘোষ। আশা করছেন মাঠে ভালো খেলার পাশাপাশি দল দারুন সাফল্যও পাবে। খেলোয়াড়রাও প্র্যাকটিস ম্যাচে নিজেদের মধ্যে বোঝাপড়ার সময় মূল খেলায় নিজেদের পুরোটা ক্লাবের জন্য উজাড় করে দেবে বলে ক্লাব কর্মকর্তাদের কাছে অঙ্গীকার করেছেন। সুজিতের তত্ত্বাবধানে অনন্ত বিজয় জমাতিয়া, প্রতাপ সিং জমাতিয়া, বালক সাধন জমাতিয়া, রোনাল্ডো দেববর্মা, অবর্ণহরি জমাতিয়া, অপজিৎ ত্রিপুরা, জন জমাতিয়া, প্রীতম সরকার, মনোজিৎ সিং বড়ুয়া, সন্দীপ রাই, সুরজ সিং, জেলস রাই, উত্তম রাই, শ্যাম কুমার, আজমল রিয়াজদের নিয়ে বাহাদুর ব্যয়ামাগারের ফুটবল টিম বুধবারে মাঠেই নিজেদের প্রথম ম্যাচ জাত চেনাতে বদ্ধপরিকর। ভিনদেশী হীন দলে ভিন রাজ্যের সঙ্গে লোকাল-ভোকালদের খেলা দেখতে মাঠে প্রচুর দর্শকের আগমন ঘটবে বলে ফুটবল প্রেমীদেরও প্রত্যাশা।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top