News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আবারো অঙ্গণওয়াড়ি কেন্দ্রের চাকুরী বণ্টন নিয়ে অনিয়মের অভিযোগ
Image

আবারো অঙ্গণওয়াড়ি কেন্দ্রের চাকুরী বণ্টন নিয়ে অনিয়মের অভিযোগ

আগরতলা , ১৪ আগস্ট :আবারো অঙ্গণওয়াড়ি কেন্দ্রের চাকুরী বণ্টন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।ঋষ্যমুখ ব্লক এলাকায় রতনপুর এ ডি সি ভিলেজের জনগন প্রতিবাদে বৃন্দমাটিলা অঙ্গণওয়াড়ি কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছেন।

জানা গেছে, দীর্ঘ বছর ধরে দিদিমণি হিসাবে এই কেন্দ্রে কাজ করেছেন ওই এলাকার বাসিন্দা অরুনমালা ত্রিপুরা। গত আট মাস আগে তিনি প্রয়াত হয়েছেন। অরুণমালা ত্রিপুরার মৃত্যুর পর এলাকার শাসক দলীয় নেতৃত্বরা এবং বি এ সি-র চেয়ারম্যান আলোচনার মাধ্যমে রেজ্যুলেশন নিয়ে অস্থায়ী ভাবে নিয়োগ করেন মৃত অরুণমালা ত্রিপুরার পুত্র বধূ দিনু মালা ত্রিপুরাকে। সেই মোতাবেক দীর্ঘ আটমাস ধরে দিনুমালা ত্রিপুরা বৃন্দমা টিলা অঙ্গনোয়াড়ি সেন্টারে কাজ করে আসছে। কিন্তু কিছুদিন আগে দপ্তর থেকে এই কেন্দ্রে লোক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। গত জুন মাসের ১৩ তারিখ এই কেন্দ্রের দিদিমণি পদে দিনু মালা ত্রিপুরা ইন্টারভিউ দেন। কিন্ত গত ৮ আগস্ট যমুনা ত্রিপুরা নাম এক মহিলাকে দপ্তর থেকে চাকুরীর অফার দেওয়া হয় । দিনু মালা ত্রিপুরাকে এই পদে নিয়োগ করা হয় নি।এই নিয়ে ক্ষোভে ফেটে পড়ে এলাকার জনগণ।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top