News Flash

Image

কৃষ্ণপুরে অনুষ্ঠিত তিপ্রা মথার বাজার সভা

আগরতলা, ১২ আগস্ট : আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ইতিমধ্যেই সরগরম। তারমধ্যে ঘোষণা হল রাজ্যের দুটি কেন্দ্রে উপ নির্বাচন। রাজ্যের শাসক দল বিজেপিকে নিজেদের শক্তির জানান দিতে বিরোধী দল গুলোও মাঠে রয়েছে। এমনই জানান দিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রামথা এক বাজার সভা সংঘটিত করল কৃষ্ণপুর বিধানসভা এলাকায়।        

শনিবার তিপ্রামথা দলের  এক বাজার সভা অনুষ্ঠিত হয় কৃষ্ণপুর বিধানসভার অন্তর্ভুক্ত মুঙ্গিয়াকামি ব্লকের অধীন মানিক দেববর্মা পাড়ায়। এই  বাজার সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  রাজ্যের প্রধান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। এদিনের এই বাজার সভায় বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন এডিসির ইএম কমল কলই, গীতা দেববর্মা, গত বিধানসভা নির্বাচনে তিপ্রামথা দলের বিজিত প্রার্থী মহেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা।

এদিনের এই বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে অনিমেষ দেববর্মা  রাজ্যের শাসক দল বিজেপি কে জানান দেন আগামী লোক সভা নির্বাচন এবং উপ নির্বাচনে  তিপ্রামথা দলের  একটা গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। বিজেপি দল তিপ্রামথা কে হাল্কা করে ভাবলে ভুল করবে। উনার বক্তব্য থেকে আগামী উপনির্বাচনে বিরোধী জোটের অনেকটা আভাসও পাওয়া যায়। তিনি তার বক্তব্যে স্পষ্ট না বললেও   প্রয়োজনে সমস্ত বিরোধী দল একসাথে হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ার কথা বুঝিয়ে দেন।

Releated Posts

বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন

আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের

আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top